জলমগ্ন হাসপাতাল, করিডরে সাপ, তবু থামেনি চিকিৎসা! মালদায় রোগীদের সেবায় ডঃ অরিজিৎ

Published:

Malda Flood

প্রীতি পোদ্দার, কলকাতা: ভারী বৃষ্টির জেরে মালদার বন্যায় (Malda Flood) দুর্বিষহ অবস্থা স্থানীয়দের। গঙ্গার জল বাড়তে বাড়তে রীতিমতো ঢুকে পড়ছে হাসপাতাল গুলিতে (Malda Hospital Flood)। করিডরে ঘুরে বেড়াচ্ছে সাপ এবং নানা ধরনের পোকামাকড়। এই নোংরা জলের মধ্যে দিয়ে গিয়ে বাইরে বেরোনোর উপায় নেই। এমতাবস্থায় রোগীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে জলভর্তি হাসপাতালে থেকেই চিকিৎসা করে চলেছে চিকিৎসক অরিজিৎ (Dr Arijit) সহ বেশ কয়েকজন।

মালদায় বন্যায় কবলিত হাসপাতাল

মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি এলাকায় বিপদসীমার ওপরে বইছে গঙ্গার জল। বন্যায় ডুবে গিয়েছে ঘরবাড়ি, থানা। এমনকি গঙ্গার জল ঢুকে পড়েছে হাসপাতালের ভিতরে। কোথাও হাঁটুজল তো কোথাও আরও বেশি। দিনের পর দিন বিদ্যুৎহীনতায় দিন কাটাতে হচ্ছে স্থানীয়দের। শুধু কি তাই, হাসপাতালের করিডরে ঘুরে বেড়াচ্ছে সাপ, নৌকা ছাড়া বাইরে বেরোনোরও উপায় নেই। কিন্তু এই দুর্যোগের মধ্যেও রোগীদের কথা মাথায় রেখেই কয়েক জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী হাসপাতালেই থেকে গিয়েছেন। আর তাঁদের মধ্যে অন্যতম হলেন ডা. অরিজিৎ।

প্রতিকূল পরিস্থিতিতেও চিকিৎসা ডাক্তারদের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও সূত্রে দেখা গিয়েছে চিকিৎসক অরিজিৎ জলমগ্ন হাসপাতালের ভিতরেই কেবিনে রোগীদের চিকিৎসা করে চলেছেন। কষ্ট করে কোনোভাবে হাঁটুজল পেরিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ফলে এই অবস্থায় স্বাভাবিক চিকিৎসা পরিষেবা চালানোও অত্যন্ত কঠিন। কিন্তু রোগীদের এই অবস্থায় ফেলে রাখাও ঠিক নয়, তাই কষ্ট সহ্য করে তাঁদের চিকিৎসা করতে হচ্ছে। চিকিৎসকদের এই উদ্যোগ নিয়ে অত্যন্ত খুশি স্থানীয়রা।

আরও পড়ুন: ‘দুর্গাপুজোয় প্যালেস্টাইন থিমে বইয়ের স্টল’, বিতর্কের মাঝেই বড় ঘোষণা দীপ্সিতা ধরের

বন্যা কবলিত হাসপাতালে এইরূপ শোচনীয় অবস্থা দেখে চিকিৎসক অরিজিৎ জানান যে, “পরিস্থিতি অত্যন্ত কঠিন। কিন্তু এই সময়েই মানুষের চিকিৎসকদের সবচেয়ে বেশি প্রয়োজন। তাই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রোগীদের চিকিৎসা করা আমাদের দায়িত্ব। হাসপাতালের ভিতরে সাপ এবং পোকামাকড়ের উপদ্রব থাকলেও রোগীদের প্রতি দায়িত্বই বেশি গুরুত্বপূর্ণ।” ইতিমধ্যেই মালদার রতুয়া ব্লক হাসপাতালের প্রায় ৪০ শতাংশ এখন জলের তলায়। এমনকি রতুয়া ছাড়াও মালদার মানিকচক এবং রতনপুর এলাকায় এই পরিস্থিতি দেখা গিয়েছে

আরও Malda Ratua