হাওড়া ডিভিশনে ফের মেগা ব্লক, মে মাসে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

Published:

Howrah-Rishra

সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ রেল যাত্রীদের ভোগান্তির শেষ নেই। ট্রেন বাতিল, রুট বদলে দেওয়া, সময় বদলে দেওয়া, এসব যেন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে সকলের কাছে। তবে এই ভোগান্তির কিন্তু এখনই শেষ নেই। নতুন মাস অর্থাৎ মে মাসে নতুন করে হাওড়া ডিভিশনে (Howrah) কিছু কাজের জন্য একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর ফলে যাত্রীদের সমস্যা আরও বাড়বে বই কমবে না। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

পূর্ব রেলের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনের হাওড়া-ব্যান্ডেল শাখায় রিষড়া স্টেশন লিমিটেড লেভেল ক্রসিং গেট নং ৩-তে সীমিত উচ্চতার সাবওয়ে সংক্রান্ত কাজের জন্য আগামী ২ মে শনিবার রাত ২২.৪০টা থেকে থেকে ৩ মে রবিবার ভোর ৫.৪০টা পর্যন্ত আপ ও ডাউন লাইনে ৭ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। এরপর পুনরায় ৪ মে সোমবার রাত ২২.৫০টা থেকে ৫ মে মঙ্গলবার ভোর ৩.১০টা পর্যন্ত ডাউন লাইনে ৪ ঘণ্টা ২০ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। ফলে বহু ট্রেন বাতিল, পুননির্ধারিত করা হয়েছে। চলুন দেখে নেবেন সবটা।

বহু ট্রেন বাতিল করল রেল

আগামী ২ মে আপ হাওড়া-ব্যান্ডেল শাখায় ৩৭২৮৩,৩৭২৮৫, ৩৭২৮৭,৩৭২৮৯ ও ৩৭২৯১ লোকাল বাতিল থাকবে। হাওড়া-তারকেশ্বর শাখায় এদিন ৩৭৩৪৯ ও ৩৭৩৫১, হাওড়া-বর্ধমান শাখায় ৩৭৮৫৭, ডাউনে ব্যান্ডেল-হাওড়া শাখায় ৩৭২৮৬, ৩৭২৮৮, ৩৭২৯০, গোগাট-হাওড়া শাখায় ৩৭৩৮২, ৩৭৩৮৪, বর্ধমান-হাওড়া শাখায় ৩৭৮৫৮ বাতিল থাকবে। এরপর আগামী ৩ মে ট্রেন নম্বর ৩৭২১১, ৩৭২১৩, ৩৭৩৭১, ৩৭৩৭৩, ৩৭৩১১, ৩৭৮১১, ৩৭৮১৩, ৩৭৮১৫,৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮, ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৮১২, ৩৭৮১৪, ৩৭৮১৬ বাতিল থাকবে।

আরও পড়ুনঃ কেদারনাথ দর্শন আরও সহজ, চারধাম ট্যুর প্যাকেজ আনল IRCTC, জানুন খরচ

বহু ট্রেনের পথ পরিবর্তন করল রেল

২ ও ৩ মে ব্লকের জন্য ট্রেন নম্বর ১৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস, ০৪০৫১ হাওড়া-নিউ দিল্লি স্পেশাল, ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু লোকাল পথ পরিবর্তন করে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের মাধ্যমে চলবে এবং ডানকুনি ও কামারকুন্ডু স্টেশনে থামবে। ১৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস ৭ ঘণ্টার জন্য পুনর্নির্ধারিত, ১৩০৩৪ কাটিহার-হাওড়া এক্সপ্রেস ৩ ঘণ্টা ৩০ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে।