সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? কিন্তু বুঝতে পারছেন না কোথায় যাবেন তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সুখবর। সময়ে সময়ে আইআরসিটিসির (IRCTC)-র তরফে যারা ঘুরতে যেতে পছন্দ করেন তাদের জন্য নিত্যনতুন ভ্রমণের প্ল্যান নিয়ে আসেন। এবারও যার ব্যতিক্রম ঘটলো না। আইআরসিটিসি একটি চমৎকার চার ধাম ট্যুর প্যাকেজ (IRCTC Char Dham Tour Package ) চালু করেছে। এই প্যাকেজে রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, যা আপনাকে দ্রুত আপনার ভ্রমণের পরিকল্পনা করতে সাহায্য করবে।
চারধাম ট্যুর প্যাকেজ ঘোষণা করল IRCTC
কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রী ঘোরাবে IRCTC। আসলে ভারতীয় রেলের একটি সহায়ক সংস্থা, আইআরসিটিসি, ‘চার ধাম যাত্রা’ নামে একটি চমৎকার ট্যুর প্যাকেজ চালু করেছে। আগামী ৩ জুন, ২০২৬ থেকে শুরু হবে যাত্রা। আইআরসিটিসি তরফে জানানো হয়েছে, চালু করা এই ‘চারধাম যাত্রা’ প্যাকেজটি ১২ রাত ও ১৩ দিনের হবে। কোচি থেকে আকাশপথে দিল্লি এবং তারপর সড়কপথে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ ঘুরিয়ে দেখানো হবে।
খরচ কত?
এবার আসা যাক বিশেষ ট্যুরটি করতে আপনার কত টাকা খরচ হবে সে সম্পর্কে। জানা গিয়েছে, সব সুবিধাসহ ট্যুরটি করতে জনপ্রতি খরচ শুরু হচ্ছে মাত্র ৬৬,৩৫০ টাকা থেকে। আপনি IRCTC-এর ওয়েবসাইটে গিয়ে প্যাকেজটি বুক করতে পারেন। আরও তথ্যের জন্য, আপনি যোগাযোগ করতে পারেন 8287932117 / 8287932098 এই দুটি নম্বরে। এছাড়াও আইআরসিটিসি-র তরফে আরও একটি চারধাম ট্যুর করানো হবে যা শুরু হবে ৫ মে থেকে। এই ট্যুর প্যাকেজটি ভোপাল থেকে শুরু হচ্ছে এবং এই বিশেষ প্যাকেজের অধীনে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর মতো পবিত্র তীর্থস্থানগুলির দর্শনের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুনঃ যেন এক টুকরো স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন ওড়িশার সবথেকে সুন্দর স্থান
জানা গিয়েছে, এই ট্যুর প্যাকেজের সময়কাল ১২ রাত এবং ১৩ দিন। এই যাত্রায়, ভ্রমণকারীদের জন্য আইআরসিটিসি-র পক্ষ থেকে আরামদায়ক ভ্রমণ, ভালো হোটেল এবং খাবারের মতো সমস্ত প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা করা হবে। এই ট্যুর প্যাকেজের অধীনে আপনার যাত্রা ভোপাল থেকে শুরু হবে। এতে যাত্রীদের বিমান ও বাস উভয় মাধ্যমেই ভ্রমণের সুবিধা দেওয়া হবে। এই ট্যুর প্যাকেজে যাত্রীদের একটি নিরাপদ ও সুসংগঠিত ভ্রমণের ব্যবস্থা করা হবে। খরচ সম্পর্কে বললে, একা ভ্রমণ করলে আপনাকে ৯৫,২০০ টাকা দিতে হবে। দুজন ভ্রমণ করলে জনপ্রতি ভাড়া পড়বে ৭২,৫০০ টাকা। তিনজন মিলে ভ্রমণ করলে জনপ্রতি ৬৯,৮০০ টাকা ভাড়া দিতে হবে।










