বাঁকুড়া ফেরার পথে ফ্লাইওভারে দুর্ঘটনা! আহত ক্যাবিনেট মন্ত্রীর স্ত্রী

Published:

Car Accident

প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ংকর গাড়ি দুর্ঘটনার (Car Accident) মুখে পড়লেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর (Khudiram Tudu) স্ত্রী মালতি টুডু। না গিয়েছে,আজ, সকালে তিনি একটি গাড়ি করে বাঁকুড়ায় যখন ফিরছিলেন তখন পূর্ব বর্ধমানের সারুল এলাকায় ফ্লাই ওভারের উপর দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে পুলিশ তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানে মন্ত্রীর স্ত্রীর মাথায় সি টি স্ক্যান, এক্স রে করা হচ্ছে। অন্যদিকে ড্রাইভার মঙ্গল মুর্মুরও চলছে চিকিৎসা। তিনি হাতে অনেক চোট পেয়েছেন।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, বুধবার, সাতসকালে বাঁকুড়া যাওয়ার উদ্দেশে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু গাড়ি করে পূর্ব বর্ধমানের গলসীর কাছে সারুল এলাকায় ফ্লাইওভার দিয়ে আসছিলেন। কিন্তু আচমকা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা মারে তারপর তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। গাড়ির ড্রাইভার মঙ্গল মুর্মু এই দৃশ্য দেখে কোনো রকমে গাড়ির ব্রেক কষায় বড় বিপদ থেকে রক্ষা পান। ভাগ্যের জোরে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে আহত হয়েছেন দুজনে। বিকট আওয়াজে আশেপাশের লোকজন তড়িঘড়ি ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে।

হাসপাতালে ভর্তি দুজনেই

দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে এসে পৌঁছান পুলিশ, এবং মন্ত্রীর স্ত্রী মালতি টুডু ও চালক মঙ্গল মুর্মুকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দুজনকেই ভর্তি নিয়ে নেয়। ইতিমধ্যেই মালিত টুডুর মাথার সিটি স্ক্যান, এক্স রে করা হয়েছে। অন্যদিকে ড্রাইভার মঙ্গল মুর্মুরও চিকিৎসা করা হচ্ছে। এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন ক্ষুদিরাম টুডু। গতকাল, খড়্গপুরের কাছে ভয়াবহ পথদুর্ঘটনায় মারা যান কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা দেবাহুতি বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ ও ওডিশার সংযোগকারী ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা।

আরও পড়ুন: বাংলার নদীতে ইলিশের দেখা, হাসি ফুটেছে মৎস্যজীবীদের মুখে

জানা গিয়েছে, ৬০ নম্বর জাতীয় সড়কটি পিচের রাস্তা হলেও পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্ত হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় খানাখন্দ। রবিবার সেই জাতীয় সড়ক ধরে কলকাতায় ফিরছিলেন দেবাহুতি। ৯ জনের টিম ছিল তাঁদের। আর সেই গর্তের মধ্যে পড়ে দেবাহুতির বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রশাসনের দিকে আঙুল তুলেছে মৃতের পরিবার।