অপেক্ষা শেষ! শুরু হবে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো, উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী

Published:

Orange Line Metro

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী 21 নভেম্বর, কলকাতা বিমানবন্দরে পা রাখবেন তিনি। মূলত শনিবার, একদিনের সফর প্রধানমন্ত্রীর। আর ওই দিনেই তাঁর হাত ধরে উদ্বোধন হতে পারে কলকাতা মেট্রোর (Kolkata Metro) বহু প্রতীক্ষিত অরেঞ্জ লাইনের গুরুত্বপূর্ণ অংশের। সব ঠিক থাকলে, এদিন দেশের চৌকিদারের হাত ধরে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হতে পারে।

প্রধানমন্ত্রীর হাত ধরে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরুর পথে

সূত্রের যা খবর, আগামী 21 তারিখ, সকাল দশটার কয়েক মিনিট আগেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। তারপরই শহরের একাধিক সরকারি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর সাথে রাজ্যের সরকারি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।

একগুচ্ছ সরকারি প্রকল্পের মাঝে সকলের নজরে থাকবে অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বহু অপেক্ষিত মেট্রো পরিষেবায়। এদিন প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেলে চলতি মাসেই পাকাপাকিভাবে শুরু হয়ে যেতে পারে বাণিজ্যিক পরিষেবা। কয়েকটি সূত্র এও বলছে, প্রধানমন্ত্রীর সফরেই কলকাতার বুকে বিজেপি নেতাদের রুদ্ধশ্বাস বৈঠক হতে পারে। সেই বৈঠক হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই।

আরও পড়ুন: এমন হয়নি কোনও ভারতীয় অধিনায়কের, শূন্য নিয়ে ফিরতেই লজ্জার রেকর্ড গড়লেন আইয়ার

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সেক্টর ফাইভ পর্যন্ত রুটের সম্প্রসারণের কাজ আটকেছিল চিংড়িঘাটা সমস্যার কারণে। রাজ্যের পূর্বতন সরকারের আমলে সেই সমস্যা ঝুলে থাকলেও পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং প্রশাসনিক তৎপরতায় দ্রুত হয়েছে সমস্যার সমাধান। তার জেরেই শেষ হয়েছে কাজ।

google button