মুর্শিদাবাদের সেই ঘাতক গেট নিয়ে সিদ্ধান্ত, রাজ্য সরকারকে বড় প্রস্তাব রেলের

Published:

Gobindapur Rail Gate Accident

অনন্যা সরকার, মুর্শিদাবাদ: গত সপ্তাহেই মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলগেটে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা (Rail Gate Accident) । ট্রেনের ধাক্কায় ৪ জন পড়ুয়া সহ ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনা আটকানোর জন্য সম্প্রতি একাধিক লেভেল ক্রসিংয়ে সাবওয়ে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এবার মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাটিকে সামনে রেখে রাজ্যকে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠাতে চলেছে রেল। জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত ২৪এ/২ নম্বর রেলগেটটি তুলে, সেখানে সাবওয়ে তৈরি করা হবে। রাজ্য এই প্রস্তাব মানার পর শীঘ্রই গোবিন্দপুরের ওই দুর্ভাগ্যপীড়িত রেলগেট সরিয়ে সেখানে সাবওয়ে (Subway) তৈরির কাজ শুরু হবে। 

গোবিন্দপুর রেলগেট দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

গত শুক্রবার (১৭ জুলাই) মুর্শিদাবাদের কর্ণসুর্বণে ঘটে গিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলকার ও সাইকেলে ট্রেনের ধাক্কায় ৪ শিক্ষার্থী ও ১ ব্যক্তি সহ মোট ৫ জন নিহত হয়েছেন। সঙ্গে আহতও হয়েছেন একাধিক মানুষ। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কর্ণসুবর্ণে গিয়েছিলেন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। সভামঞ্চে ওঠার আগেই তিনি নিহত ব্যক্তিদের আপনজনদের সঙ্গে কথা বলেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। 

আরও পড়ুন: গতি বাড়বে ট্রেনের, বাঁচবে সময়! ৩০০টি স্টপেজ তুলে নেওয়ার সিদ্ধান্ত রেলের

মুখ্যমন্ত্রীর জানান, চোখের জল আর সমবেদনা ছাড়া স্বজনহারাদের তিনি আর কিছুই দিতে পারবেন না, তবে সবসময় তিনি এই শোক সন্তপ্ত মানুষগুলির পাশে দাঁড়াবেন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ মৃত ব্যক্তির পরিবারকেই ৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এছাড়া, আহতদেরও ১ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। দুর্ঘটনার দিনই রেল কর্তৃপক্ষের তরফেও মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ও আহতদের পরিবারপিছু ২.৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: হাইড্রোজেন ট্রেনে পাথর ছুঁড়ছে বিক্ষোভকারীরা? ভাইরাল ভিডিও দেখে যা জানাল রেল

এই দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে নেশাগ্রস্ত গেটম্যান ট্রেন চলাচলের সময় রেলগেট বন্ধ করতে ভুলে যান। আর সেই কারণেই ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। সেইদিনই গেটম্যানকে সাসপেন্ড হয়েছে। এরপর বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তারও করেছে তাঁকে।  এবার ঘটনাস্থলে যাতে আর কোনও অপ্রীতিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভরসা দিয়েছেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ধরনের পরিস্থিতি আর যাতে তৈরি না হয় তার জন্য রেলগেটটিই তুলে দেওয়ার চিন্তাভাবনা করছে রেল কর্তৃপক্ষ। সেখানে অত্যাধুনিক সাবওয়ে তৈরি প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যকে।