আসল দামেই খাবার! Zomato, Swiggy-কে টেক্কা দিতে কলকাতায় আসছে র‍্যাপিডোর ‘Ownly’

Published:

সহেলি মিত্র, কলকাতা: বড় পদক্ষেপ নিতে চলেছে র‍্যাপিডো (Rapido)। বছরখানেক আগেই রাইড-হেইলিং পরিষেবা র‍্যাপিডো এখন ‘Ownly’ নামের একটি স্বতন্ত্র অ্যাপ চালু করে। এটি মূলত গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে খাবার সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে প্রায় ২০ হাজার রেস্তোরাঁ নিয়ে পরিষেবা দিচ্ছে Ownly। তবে এবার খুব সম্ভবত কলকাতা শহরেও র‍্যাপিডো এই পরিষেবা চালু করতে পারে বলে খবর।

কলকাতায় শুরু হতে পারে Rapido-র নতুন পরিষেবা

রিপোর্ট অনুযায়ী, রেস্তোরাঁর কাছ থেকে অর্ডারের উপর শতাংশভিত্তিক কমিশন না নেওয়ার মডেল নিয়ে কলকাতায় পা রাখতে চলেছে Rapido-র ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম  Ownly। চলতি বছর দুর্গাপুজোর সময় কলকাতায় পরিষেবা চালুর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।

Ownly-এর দাবি, অনলাইন মেনুর দাম রেস্তোরাঁর দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হবে এবং প্ল্যাটফর্মের অতিরিক্ত markup থাকবে না। ডেলিভারির জন্য ব্যবহার করা হবে Rapido-র বিদ্যমান রাইডার নেটওয়ার্ক। ন্যাশনাল রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NRAI) এবং র‍্যাপিডোর মধ্যে পূর্বে আলোচিত বিষয় অনুযায়ী, রেস্তোরাঁ অংশীদাররা সাধারণত চার কিলোমিটার বা তার কম ব্যাসার্ধের মধ্যে যে কোনও অর্ডারের ডেলিভারি খরচ বহন করবে।

বেঙ্গালুরুতে রমরমিয়ে চলছে Ownly

রেস্তোরাঁর সঙ্গে পরিষেবা দিচ্ছে Ownly। কলকাতায় পরিষেবা শুরু হলে Zomato-Swiggy-র পাশাপাশি আরও একটি food delivery option পাবেন শহরের গ্রাহকরা। জানলে অবাক হবেন, র‍্যাপিডোর পদ্ধতিটি রেস্তোরাঁগুলোর জন্য শূন্য-কমিশন মডেলের উপর ভিত্তি করে তৈরি। এটি সুইগি এবং জোমাটোর প্রচলিত ১৬ থেকে ৩০ শতাংশ কমিশন হারের সম্পূর্ণ বিপরীত।

আরও পড়ুনঃ ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ রুটে বাতিল একাধিক ট্রেন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

অর্ডারের মূল্য ১০০ টাকা বা তার কম হলে ডেলিভারি ফি হবে ১০ টাকা। তবে গ্রাহকদের মোট ২০ টাকা দিতে হবে।  অর্ডারের মূল্য ১০০ থেকে ৪০০ টাকার মধ্যে হলে ডেলিভারি ফি হবে ২৫ টাকা, এর সঙ্গে নির্দিষ্ট হারে জিএসটি যোগ হবে। এছাড়াও, ৪০০ টাকার বেশি অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি ফি হিসেবে ৫০ টাকা দিতে হয়।

google button