উত্তম কুমারের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীও

Published:

Uttam Kumar

সৌভিক মুখার্জী, কলকাতা: মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) জন্ম শতবার্ষিকী আজ। সিনেমার জগতে তাঁর অবদান নতুন করে বলার নেই। তবে রাজ্যে নতুন সরকার আসতেই মহানায়কের জন্ম শতবর্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ‘মন কি বাত’ অনুষ্ঠানে মহানায়কের স্মৃতিচারণ করেছেন এদিন প্রধানমন্ত্রী। এমনকি এক্স হ্যান্ডেলে বিশেষ পোস্টও করেছেন তিনি।

মহানায়কের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের

আজ সপ্তপদীর ঝলকে মহানায়কের স্মরণ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “মহানায়ক উত্তম কুমার… কিংবদন্তি যাঁর কালজয়ী পরিবেশনা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের সঙ্গে সঙ্গে স্থাপন করে চলেছে। তাঁর জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। গত রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে আমি তাঁর সম্পর্কে যা বলেছিলাম তাও শেয়ার করছি। এমনকি সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “অভিনয়ের জগতে উত্তম কুমারের অবদান কখনও সিনেপ্রেমীরা ভুলবে না। তাঁদের মনের মনিকোঠায় রয়েছেন উত্তম কুমার। অনেকেই বলেন, সত্যজিৎ রায়ের ‘নায়ক’ সিনেমা তাঁর অভিনয়কে এতটা উচ্চতায় পৌঁছে দিয়েছে। সিনেমাপ্রেমীরাও তাঁকে এই চরিত্রে মনে রেখেছেন।”

এদিকে আজ টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষস্থানীয় অন্যান্য নেতা-নেত্রীরা। এমনকি টলিউডের জগৎ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, দেব, রুদ্রনীল ঘোষ, জিৎ, পাপিয়া অধিকারী, গৌতম ঘোষ সহ অনেকেই উক্ত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানেই মহানায়কের মূর্তিতে মাল্যদান করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ফের মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমল সোনা, রুপোর দাম! আজকের রেট

এমনকি এদিন প্রথমে মুখ্যমন্ত্রীর মাল্যদান করার কথা থাকলেও তিনি রঞ্জিত মল্লিককে এগিয়ে দেন এবং জানান, “আমি বিশেষভাবে রঞ্জিত মল্লিককে ধন্যবাদ জানাব। প্রথা অনুযায়ী আমাকে বলা হয়েছিল মালা দিতে। তবে আমার মনে হয় ওনার হাত দিয়ে সূচনা হওয়া উচিত। আমরা যেমন শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীকে গুরুত্ব দিয়েছি, মহানায়কের ক্ষেত্রেও ঠিক তেমনটাই। তাঁর ভূমি পূজো আছে। আমরা এখানে অনুষ্ঠান করব। অনেকগুলি প্রোগ্রাম নিয়েছি। তার মধ্যে চারদিনব্যাপী প্রোগ্রাম রয়েছে। পদযাত্রা, কেক কাটা, পায়েস খাওয়া, সবকিছুই হবে।”