“বেঙ্গল বিজনেস সামিটে দুর্নীতি” মমতার বিরুদ্ধে মামলা করবেন শুভেন্দু অধিকারী?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের Mamata Banerjee) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একসময়ের তৃণমূল নেতা বঙ্গ বিজেপিতে মাথার ঘাম পায়ে ফেলে মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই শুভেন্দু অধিকারী, বিধানসভা কক্ষে দাঁড়িয়ে তৎকালীন সরকার প্রসঙ্গে মুখ খুললেন। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়ে বোঝালেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করতেন সেই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে দুর্নীতি হয়ে থাকতে পারে। শুধু তাই নয়, এদিন সরাসরি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ শুভেন্দুর

পশ্চিমবঙ্গ দিবসের পর সোমবার পেশ করা হয়েছে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট। যা নিয়ে আগামী 25 জুন তারিখ পর্যন্ত বিধানসভায় চলবে আলোচনা। আর সেই আলোচনার শুরুটা হল আজ অর্থাৎ মঙ্গলবার থেকে। এদিনের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন।

শুভেন্দুর বক্তব্য, গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিটের নাম করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিকসভা ফিকিকে 324 কোটি টাকা পাইয়ে দিয়েছেন। এ দিন রাজ্যসভায় উপস্থিত বিধায়কদের উদ্দ্যেশ্যে বিজিবিএসে হওয়া দুর্নীতি ইস্যুতে একেবারে ফাইল দেখিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “আপনাদের নেত্রী কী কী কান্ড করেছেন দেখবেন? বিজিবিএস… খুব বড় বড় কথা বলেন না!” 324.73 কোটি টাকা। ফিকিকে দিয়েছেন উনি।” এদিন ওই ফাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সই রয়েছে সেটাও দেখান শুভেন্দু।

অবশ্যই পড়ুন: হোটেলে ধুতেন প্লেট, এবার সেই ব্যক্তিই হতে পারেন ইস্টবেঙ্গলের হেড কোচ

এদিন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে একপ্রকার খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “প্রাক্তন মেয়র কি কিছু জানতে চাইছেন? প্রাক্তন অর্থমন্ত্রীর হাত ধরে তৎকালীন মুখ্যমন্ত্রী ফিকিকে 324.73 কোটি টাকা দিয়ে দিলেন কীভাবে?” বলে রাখা ভাল, সম্প্রতি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “বিজিবিএস আয়োজন করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইভেন্ট ম্যানেজমেন্টকে 635 কোটি টাকা দিয়ে দিয়েছেন। সব কিছুর তদন্ত হবে। প্রয়োজনে তদন্তের পাশাপাশি রুজু হবে মামলাও।” প্রশ্ন উঠছে, তাহলে কি এবার বেঙ্গল বিজনেস সামেটের দুর্নীতি নিয়ে মমতার বিরুদ্ধে মামলা দায়ের করবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু?