বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) মাটিতে এসব চলবে না! নেতাজিকে (Netaji Subhas) অপমান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই গ্রেফতার করা হবে! স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি সম্পর্কে অপমানজনক মন্তব্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী খোলাখুলি জানিয়ে দিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যাঁরা দুঃসাহস দেখিয়েছে, তাঁদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে। অন্যথায় করা ব্যবস্থা নেবে সরকার। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিলেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কুরুচি কর মন্তব্য করে সেই ভিডিও ডিলিট করে দিলেও মিলবে না রেহাই!
নেতাজিকে অপমানজনক মন্তব্য করলেই গ্রেফতার
এদিন, নবান্নের সভাঘরে উত্তরবঙ্গের বিধায়কদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি জানান, দেশের স্বাধীনতার মূল স্থপতি নেতাজি সুভাষচন্দ্র বসু, তাঁকে যাঁরা অপমান করবে এ বাংলার মাটিতে তাঁদের কাউকেই রেয়াত করা হবে না! মুখ্যমন্ত্রীর কথায়, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করে চলেছেন অনেকে। রাজ্য সরকার সেদিকে কড়া নজর রেখেছে। সব রকম অভিযোগ এসেছে আমার কাছে। বিধায়করা অভিযোগ জানিয়েছেন। নেতাজিকে নিয়ে যাঁরা দুঃসাহস দেখিয়েছেন, সেটা ভাল নয়। এটা ভাল ভাবে নিচ্ছি না। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন। ভিডিও ডিলিট করলেও ব্যবস্থা নেবে পুলিশ।”
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানালেন, উত্তরবঙ্গের বিধায়করা তাঁর কাছে অভিযোগ জানিয়েছিলেন। তাঁরা প্রত্যেকেই চান নেতাজিকে যাঁরা কুরুচিকর মন্তব্য করেছে, অপমান করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেই দাবিকে সমর্থন জানায় সরকার। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগে হোক বা এখন, নেতাজীর অপমান হয় এমন মন্তব্য করলে বা ভিডিও বানালে নির্দিষ্ট আইনে ব্যবস্থা নেবে পুলিশ। সেখানে হস্তক্ষেপ করতে যাবে না রাজ্য সরকার!
অবশ্যই পড়ুন: কবে ঢুকবে আপনার বয়স্ক, বিধবা ভাতা? ঘরে বসেই চেক করে নিন এভাবে
সবমিলিয়ে বলাই যায়, বিগত দিনগুলিতে দেশনায়ক নেতাজিকে নিয়ে যেভাবে নানান প্রান্তে কুরুচিকর মন্তব্য ছড়িয়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় নেতাজির ছবি বিকৃত করে যেভাবে নিজেদের আত্মসন্তুষ্টি চালিয়ে যাচ্ছিলেন অসাধুরা, এবার সেটাই শক্ত হাতে দমন করতে একেবারে কোমর বাঁধল রাজ্য সরকার। বিশেষ করে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর, এবার থেকে নেতাজিকে নিয়ে কু কথা বললে বা তাঁকে অসম্মান করলে অভিযুক্তদের ব্যবস্থা করবে পুলিশই! যেতে হতে পারে শ্রী ঘরে।










