বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্থিক অবস্থা ভাল নয়, সংসারে নিয়মিত আয় নেই। এমন বহু বয়স্ক মানুষ এবং বিধবা মহিলারা ভাতার (Pension) অপেক্ষায় বসে থাকেন প্রতি মাসে। বাংলার সেইসব মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দিতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। সেই মর্মে, রাজ্যে ক্ষমতায় আসতেই বয়স্ক ভাতা থেকে শুরু করে বিধবা ভাতার অঙ্ক 1000 টাকা থেকে বাড়ি 1500 টাকা করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। গত আগস্ট তারিখ থেকে কার্যকর হয়েছে সেই হার। কিন্তু সেই টাকা কবে ঢুকবে কীভাবে চেক করবেন? রইল সহজ পদ্ধতি।
কীভাবে ঘরে বসে চেক করবেন?
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, পহেলা আগস্ট থেকে কার্যকর হওয়া বার্ধক্য, বিধবা ভাতার নতুন আর্থিক কাঠামো মেনেই রাজ্যের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি DBT লিঙ্ক বা DBT সিস্টেমের মাধ্যমে পাঠানো হবে ভাতার অর্থ। এখন প্রশ্ন, আপনার টাকা কবে ঢুকবে বা ঢুকে গেছে কিনা সেটা কীভাবে চেক করবেন? বলে রাখা প্রয়োজন, সাধারণত বয়স্ক ভাতা বা বিধবা ভাতার মতো আর্থিক সাহায্য প্রতিমাসের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। কাজেই এই মাসে আপনার টাকা কবে ক্রেডিট হবে সেটা চেক করতে হলে নিচের ধাপ গুলি অনুসরণ করুন।
- বয়স্ক ভাতা বা বিধবা ভাতার অর্থ কবে ঢুকবে বা ঢুকে গেছে কিনা চেক করতে প্রথমেই গুগলে গিয়ে লিখতে হবে ‘Samarth’।
- প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইটটি আসবে, সেটিতে ক্লিক করে হোমপেজ থেকে ট্র্যাক অ্যাপলিক্যান্ট স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করুন।
- এবার পরবর্তী পেজ থেকে স্কিম অপশনটিতে ক্লিক করে আপনি যেই প্রকল্পের ভাতা সম্পর্কে জানতে চাইছেন সেই প্রকল্পটি বেছে নিন।
- আপনি যদি বয়স্ক ভাতা সম্পর্কে জানতে চান তবে WCD Old Age Pension অপশনটি বেছে নিন। বিধবা ভাতার ক্ষেত্রে বেছে নিতে হবে Widow Pension অপশনটি।
- পরবর্তী ধাপে সার্চ ইউজিং থেকে আধার নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করে সার্চ অপশনে ক্লিক করলেই পরবর্তী পেজ খুলে যাবে।
- এই পেজে থাকবে আপনার নাম, বেনিফিশিয়ারি আইডি সহ অন্যান্য তথ্য। পাশে যদি ‘Approved’ লেখা থাকে তাহলে বুঝবেন আপনার টাকা ঢুকবে।
- আপনি যদি দেখতে চান আপনার টাকা ঢুকে গেছে কিনা কিংবা কবে ঢুকবে সেক্ষেত্রে Approved লেখাটির পাশে থাকা ভিউ অপশনে ক্লিক করলেই খুলে যাবে নতুন ইন্টারফেস। সেখান থেকেই দেখতে পারবেন সব।
- যদি আগস্ট মাসের জায়গায় পেমেন্ট নট ইনিসিয়েটেড লেখা থাকে তাহলে বুঝবেন আপনার টাকা ঢোকেনি। তবে 20 তারিখের মধ্যেই এই অর্থ ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু যদি লেখা থাকে পেমেন্ট সাকসেস, এর অর্থ আপনার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে।










