প্রীতি পোদ্দার, কলকাতা: মহা সমস্যায় পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে হেলিকপ্টার রওনা দেওয়ার আগেই ঘটে গেল বিপত্তি। শেষে হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি মেরামত করে সকাল ১১টা ২১ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারটি রওনা দেন মুখ্যমন্ত্রী। এদিকে আবার মেদিনীপুরে অবতরণ করতে গিয়েও মহা সমস্যায় পড়েছেন তিনি। শেষে কোলাঘাটে নেমে সড়ক পথে যেতে হল মেদিনীপুরে। তবে হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি নিয়ে এখনও বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, মঙ্গলবার, একাধিক কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন প্রথমে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করার কথা ছিল তাঁর আর সেখান থেকে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই অনুযায়ী দমদম বিমানবন্দর থেকে আকাশ পথে কেশপুর হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছলেও, রওনার আগেই ওই কপ্টারে দেখা যায় যান্ত্রিক ত্রুটি। তড়িঘড়ি কর্তৃপক্ষ সেই সমস্যা ঠিক করে দেয়। এরপর সেই কপ্টারেই কেশপুরের পথে রওনা হন মুখ্যমন্ত্রী। কিন্তু কোলাঘাট এসে খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করে কপ্টারটি।
STORY | Bengal CM’s helicopter makes emergency landing at Kolaghat due to inclement weather conditions
West Bengal Chief Minister Suvendu Adhikari’s helicopter on Tuesday made an emergency landing at Kolaghat in Purba Medinipur district due to inclement weather conditions,… pic.twitter.com/uzBnUoMeTR
— Press Trust of India (@PTI_News) August 11, 2026
নামতে হল কোলাঘাটে
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে খারাপ আবহাওয়ার কারণেই নাকি অবতরণ করতে পারেনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। বাধ্য হয়ে ফিরে এসে পুনরায় কোলাঘাটে বেলা ১২ টা নাগাদ বলাকা মঞ্চের মাঠে জরুরি অবতরণ করেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে গাড়ি করে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু। আজ হয়তো বাঁকুড়াতেও গাড়িতেই যাবেন শুভেন্দু। তবে কপ্টারেই ফেরার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আজ শহিদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করতেই ক্ষুদিরামের জন্মভিটে কেশপুরের মোহবনিতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ৭ দিনের আল্টিমেটাম, অগ্নিমিত্রা পালকে আইনি নোটিস অভিষেকের
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসবেন বলে মোহবনির পাশেই বানানো হয়েছিল অস্থায়ী হেলিপ্যাড। কয়েকদিন ধরেই তা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। দফায় দফায় নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এসপিজি। কিন্তু তার আগেই যান্ত্রিক গোলযোগে মাঝপথে থামতে হল মুখ্যমন্ত্রীকে। তবে খুব যে সমস্যা তাঁকে পোহাতে হয়েছিল তা নয়। তবে বিমান বিভ্রাট নিতে এখনও বিমান কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি।










