রায়গঞ্জে হবে AIIMS, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরকেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠি মুখ্যসচিবের

Published:

Raiganj AIIMS

প্রীতি পোদ্দার, কলকাতা: উত্তরবঙ্গবাসীদের জন্য বড় সুখবর, রাজ্যে এবার দ্বিতীয় এইমস পেতে চলেছে রায়গঞ্জ (Raiganj AIIMS)। এবার শুধু উত্তরবঙ্গ নয়, এর পাশাপাশি উত্তর বিহার ও উত্তর-পূর্ব ভারতের মানুষও চিকিৎসার সুবিধা (North Bengal AIIMS Project) পাবেন। ইতিমধ্যেই হাসপাতাল নির্মাণের জমিটি AIIMS তৈরির উপযুক্ত কি না, তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে চিঠি দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগারওয়াল।

কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

রাজ্যে ক্ষমতার রদবদল হতেই উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। এবার সেই প্রতিশ্রুতির কথা মাথায় রেখেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে একটি AIIMS অর্থাৎ ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ গড়ে তোলার প্রক্রিয়া শুরু করতে দ্রুত পদক্ষেপ করল নবান্ন। গতকাল, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুণ্য সলিল শ্রীবাস্তবকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। জানা গিয়েছে, এই হাসপাতাল তৈরির জন্য রায়গঞ্জে প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করেছে রাজ্য। সেই জমিটি AIIMS তৈরির জন্য উপযুক্ত কি না, তা খতিয়ে দেখতেই এই চিঠি।

কী জানালেন মুখ্যমন্ত্রী?

গতকাল, রায়গঞ্জে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, “পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরি হবে। কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে। সব কাজ হলে গেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে দিকনগরে ভূমি পুজো অনুষ্ঠানে আসব।” আর এই ঘোষণার পরেই মুখ্যসচিব এদিন চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় দফতরে। সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক খুশি উত্তরের বাসিন্দা। আগে অনেকেই উত্তরবঙ্গ থেকে কল্যাণীতে আসত চিকিৎসার জন্য। কিন্তু এবার এত ঝক্কি পোহাতে হবে না তাঁদের।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী প্রকল্পে ২৫ হাজার কোটির দুর্নীতি? হদিশ নেই ৩০ লক্ষ উপভোক্তার

প্রসঙ্গত, রায়গঞ্জে AIIMS-এর মতো প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে বহুকাল ধরেই নানা আলাপ আলোচনা চলছিল। ২০০৮ সালেই তৎকালীন কেন্দ্র সরকার এব্যাপারে সম্মতি দিয়েছিল ৷ কিন্তু জমি অধিগ্রহণের জটে এই প্রকল্প আর এগোয়নি ৷ তারপরে কল্যাণীতে সরে যায় এইমস তৈরির পরিকল্পনা। এরপর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে বিজেপি-র নির্বাচনী প্রতিশ্রুতিতেও উত্তরবঙ্গে এইমস তৈরির কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রায়গঞ্জেই এইমস প্রতিষ্ঠা হবে ৷

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন