বাংলার ডিএ মামলায় বড় আপডেট! ২৭ অক্টোবর কী হবে সুপ্রিম কোর্টে?

Published:

সহেলি মিত্র, কলকাতা: বাংলার ডিএ মানলায় বড় আপডেট। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলায় আগামী ২৭ অক্টোবর ২০২৬ তারিখে শুনানির দিন ধার্য রয়েছে। সুপ্রিম কোর্টের মামলার তালিকা অনুযায়ী, The State of West Bengal vs. Confederation of State Government Employees, West Bengal মামলাটি ২৭ অক্টোবর বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। মামলার তালিকাভুক্তির ক্রমিক নম্বর ১৪। এমনটাই জানালেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়।

২৭ অক্টোবর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি

মলয় মুখোপাধ্যায়ের তরফে শেয়ার করা ছবি অনুযায়ী, মামলাটির নম্বর MA 001287–001289/2026 এবং CNR নম্বর SCIN010211082026। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং শুনানির পর্যায়ে আছে। ১৬ অক্টোবর ২০২৬ তারিখের আদেশের ভিত্তিতে মামলাটি ২৭ অক্টোবরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত এই মামলার শুনানির দিকে কর্মচারী মহল তাকিয়ে রয়েছে। তবে ২৭ অক্টোবর শুনানিতে কী সিদ্ধান্ত হবে, বকেয়া ডিএ নিয়ে নতুন কোনও নির্দেশ আসবে কি না, তা আগে থেকে নিশ্চিত করে বলা সম্ভব নয়। শুনানির পর সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিক আদেশ প্রকাশিত হলে মামলার পরবর্তী অগ্রগতি স্পষ্ট হবে।

কপাল খুলবে সরকারি কর্মীদের?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কাছে ডিএ মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহার্ঘ ভাতার হার, বকেয়া অর্থ এবং সংশ্লিষ্ট আইনি নির্দেশের ভবিষ্যৎ নিয়ে কর্মচারী মহলে দীর্ঘদিন ধরেই আগ্রহ রয়েছে। সেই কারণে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির তারিখ সামনে আসতেই মামলার অগ্রগতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ পেনশনভোগীদের জন্য স্বস্তি! বাড়িতেই ৫ মিনিটে বানিয়ে ফেলুন ডিজিটাল লাইফ সার্টিফিকেট

তবে ২৭ অক্টোবরের শুনানিতে বকেয়া ডিএ নিয়ে নতুন কোনও নির্দেশ দেওয়া হবে কি না, কিংবা কর্মচারীদের দাবির বিষয়ে আদালত কী অবস্থান নেবে, তা এখনই নিশ্চিত করে বলা যায় না। আদালতের আনুষ্ঠানিক আদেশ প্রকাশিত হওয়ার পরই শুনানির ফলাফল সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে।

google button