সহেলি মিত্র, কলকাতা: নিত্য বাস যাত্রীদের জন্য রইল দুর্দান্ত সুখবর। একদিকে যখন কম বাস কিংবা Uber Shuttle বন্ধ হয়ে যাওয়ার জন্য মাথায় হাত পড়েছে অনেকের, সেখানে WBTC- র তরফে দীর্ঘ পাঁচ বছর পর নতুন ই-বাস (Kolkata E-Bus) আনা হল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? রোজ বাসে করে যাতায়াত করেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য।
বাস যাত্রীদের জন্য দারুণ সুখবর
পিএমআই ফোটনের নতুন ই-বাস দীর্ঘ ৫ বছর পর WBTC-এর বহরে যুক্ত হয়েছে। এটি ২০টি ই-বাসের মধ্যে প্রথমটি। সামাজিক মাধ্যম সূত্রে জানা যাচ্ছে আরও ১০০ টি বাস কলকাতা শহরের রাস্তায় নামতে চলেছে। যদিও এ সম্পর্কে রাজ্য সরকারের তরফে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। যদিও এই বাস আরো শহরে রাস্তায় নামে তাহলে নিঃসন্দেহে উপকৃত হবেন সাধারণ যাত্রীরা।
PMI Foton new E-bus joined the fleet of WBTC after 5 years.
This is the 1st of 20 e-buses. Good to see that the Government hasn’t fully discarded the idea of E Buses.
While the number is less, a good addition 🫡.
📸Kolkata Bus o Pedia#wbtc pic.twitter.com/oPfeM74QAW
— Soumyadip Dutta-Bengal Infra Updates (@lofITechie) April 20, 2026
ভোটের জন্য অমিল বাস
আজ ২৩ শে এপ্রিল বিধানসভা ভোটের প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এদিকে ভোটকে কেন্দ্র করে নানা জিনিসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাস্তায় বাসের দেখাও খুব একটা মিলছে না। ফলে বিপাকে পড়তে হয়েছে সাধারণ অফিস যাত্রী থেকে থেকে শুরু করে অনেককে।
পরিবহন সংস্থাগুলি সতর্ক করেছে যে ২৫শে এপ্রিল থেকে ৮০ শতাংশ পর্যন্ত বাস এবং স্কুলগামী যানবাহন চলাচল বন্ধ থাকতে পারে, যা ছাত্রছাত্রী, অফিসযাত্রী এবং দূরপাল্লার যাত্রীদের দৈনন্দিন যাতায়াত ব্যাহত করবে।কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী কাজের জন্য প্রায় ১,০০০ সরকারি বাস মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ডব্লিউবিটিসি-র প্রায় ২৩০টি, এনবিএসটিসি-র ৩৪০টি এবং এসবিএসটিসি-র ৩৩০টি বাসের পাশাপাশি বিপুল সংখ্যক বেসরকারি বাসও রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি রুটে পরিষেবা ব্যাহত হয়েছে। ৭৮/১ (হাওড়া–পাঁচলা) রুটে পরিষেবা ১৭ থেকে ২৩ এপ্রিল এবং পুনরায় ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ মায়ের আশীর্বাদ নিয়ে নন্দীগ্রামে ভোট দিতে শুভেন্দু, একাধিক এলাকায় EVM-র সমস্যা
স্কুল বাস ও পুল কারও অধিগ্রহণ করা হয়েছে, যার ফলে ছাত্রছাত্রীদের যাতায়াত প্রভাবিত হচ্ছে। যানবাহনের প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তার কারণে বেশ কয়েকটি বেসরকারি স্কুল ২৭শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার কথা ভাবছে।










