পুজোর আগেও বকেয়া ডিএ পেলেন না হাজার হাজার পেনশনার, কবে মিলবে?

Published:

সহেলি মিত্র, কলকাতা: আরও একটা পুজো আসতে চলল, কিন্তু এখনো অবধি বাংলার বকেয়া ডিএ (Dearness Allowance Arrears) নিয়ে জট কাটল না। কবে এই সমস্যার সমাধান হবে? উত্তর জানা নেই কারোর। এরই মধ্যে সরকারের বিরুদ্ধে নতুন করে ক্ষোভে ফুঁসে উঠলেন ডিএ মামলাকারি তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)।

এখনও বকেয়া পেলেন না কয়েক হাজার পেনশনার

ফেসবুকে মলয় মুখোপাধ্যায় লেখেন, ‘Outstanding D. A upload from KMC area Bank. কেএমসি এলাকার মোট ১১টি ব্যাঙ্ক থেকে ০১/১০/২৬ পর্যন্ত মোট ৪১, ৯৭৭ জন পেনশনারদের মধ্যে মাত্র ২১৭৮৬ জনের হাতে ৬০৫ পয়েন্ট মোতাবেক বকেয়া ডিএ তুলে দিয়েছে। বাকিদের কী দোষ? কেন তাদের আজও দেওয়া হচ্ছে না? অতি দ্রুত বাকিদের বকেয়া মিটিয়ে দিতে হবে।’

১১ বছরের বকেয়া পাবেন কর্মীরা!

উল্লেখ্য, কেএমসি এলাকার ব্যাঙ্ক থেকে পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত কর্মী ও পারিবারিক পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিয়ারনেস রিলিফ (DR)-এর আনুমানিক পরিমাণের ৫০ শতাংশ দেওয়া হচ্ছে।  বকেয়া ডিএ মামলাটি আগামী ২৭ অক্টোবর ২০২৬ ফের সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠবে। ওই শুনানিতে গ্রান্ট-ইন-এইড কর্মীদের বঞ্চনার বিষয়টি তুলে ধরা হবে বলে জানিয়েছে ডিএ মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।

সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, মনিটরিং কমিটির বৈঠকের ডাক এখনও তাঁরা পাননি। ২৭ অক্টোবরের মামলার শুনানির দিকেই আপাতত তাঁরা তাকিয়ে রয়েছেন। মলয়বাবু জানান, “মনিটরিং কমিটির বৈঠকের ডাক আমরা পাইনি। কবে পাব সেটাও জানি না। এই ব্যাপারে আদালতকে তো নালিশ ঠুকে লাভ নেই। আপনারা জানেন মাননীয় সঞ্জয় কারোল সাহেব তিনি অবসর নিয়েছেন। তবে ২৭ অক্টোবর পুজোর পরই মামলাটা যেহেতু আছে আমরা ওই মামলা পর্যন্ত অপেক্ষা করছি।”

আরও পড়ুনঃ উৎসবের মরসুমে পকেটে টান আমজনতার, রেপো রেট বাড়াল RBI, কতটা?

 

তিনি আরও বলেন, “আমাদের মূল দাবি এবার দুটো থাকবে। আমাদের পিটিশনে সেকথা বলাই হয়েছে। গ্রান্ট ইন এইড এবং অল ইন্ডিয়া কনসিউমার প্রাইস ইনডেক্স। এই দুটোকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে আগামী দিনে সওয়াল-জবাব করবে। আমাদের মাননীয় আইনজীবী ফিরদৌস শামিম মহাশয়ও সেকথাই বলবেন।”

google button