গণনাকেন্দ্রে গলতে পারবে না মাছিও! ১৬৩ ধারা সহ কড়া নিয়ম কমিশনের

Published:

West Bengal Election 2026:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে, তুলনামূলক শান্তিপূর্ণভাবে মিটেছে বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। তবে ভোট মিটতেই যেন মাথাচাড়া দিয়েছে অশান্তি। বঙ্গের বিভিন্ন জেলা থেকে উঠে আসছে নানান কোন্দলের খবর। এদিকে 4 তারিখ ভোটের ফলাফল প্রকাশ। আর তার ঠিক আগেই উত্তেজনা, জমায়েত এমনকি বিক্ষোভের মতো ঘটনা এড়াতে কলকাতা পুলিশের অধীনে থাকা প্রত্যেকটি গণনা কেন্দ্রে জারি হল 163 ধারা। জানা যাচ্ছে, ভোট গণনার আগে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্যেই স্ট্রংরুমের 200 মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। এক কথায়, গণনাকেন্দ্রে মাছি গলারও জায়গা থাকছে না!

গণনা যাতে বাধাপ্রাপ্ত না হয় সেজন্যই বিশেষ পদক্ষেপ কমিশনের

আগামী 4 তারিখ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগে ভোট গণনাকে কেন্দ্র করে কিংবা তার আগে যাতে স্ট্রংরুমের কাছাকাছি কোনও রকম জটলা, অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্যেই কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ স্ট্রংরুম চত্বরের 200 মিটারের মধ্যে 5 বা তার বেশি জনের ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করেছেন।

একই সাথে ভোট গণনার আগে অর্থাৎ ফলাফল প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত কোনও রকম বিক্ষোভ, দলীয় শোভাযাত্রা, মিছিল কিংবা জনসমাবেশ করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। একই সাথে কোনও ব্যক্তি নিজের সাথে ইট, পাথর, ধারালো অস্ত্রের মতো বস্তু যাতে বহন করতে না পারেন সেজন্যেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। একই সাথে, ফলাফল প্রকাশের আগে এবং পরে নির্বাচন কমিশনের অনুমতি নেই এমন পদার্থ বা বস্তু নিয়ে স্ট্রংরুম চত্বরে প্রবেশ করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: দিনে ১৫ মিলিয়ন ব্যারেল তেল যায় চিনের, সেই পথেই ৩ যুদ্ধ জাহাজ মোতায়েন ভারতের!

প্রসঙ্গত, ভোট গ্রহণের আগে গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এক কথায়, বাংলার নির্বাচনের ভোট গণনা যাতে স্বচ্ছ এবং পক্ষপাতহীন হয় তা।নিশ্চিত করতেই স্ট্রংরুমগুলির নিরাপত্তা নিয়ে বিশেষ চিন্তিত কমিশন। মূলত সে কারণেই নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও কমতি না থাকে সেই লক্ষ্যেই স্ট্রংরুম চত্বরের 200 মিটারের মধ্যে জারি হল 163 ধারা।