সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ (Dearness allowance) নিয়ে বিজেপি সরকারকে ফের চাঁচাছোলা আক্রমণ করলেন কর্মীরা। রীতিমতো ‘অপদার্থ’ আখ্যা দেওয়া হল নতুন বিজেপি সরকারকে। কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ মেটানোর আদেশনামা জারি করা হলেও কেন তা মেটানো হয়নি। এদিকে আজ জুলাই মাসের শেষ দিন। আর কবে বকেয়া মেটাবে সরকার? প্রশ্ন তুললেন ডিএ মামলাকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
রাজ্য সরকারকে ‘অপদার্থ’ তকমা কর্মীদের
মলয় মুখোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানান। তিনি সরকারের সেই আদেশনামা তুলে ধরেন যেখানে কেএমসি এলাকার অবসরপ্রাপ্তদের ০১/০৪/০৮ থেকে ৩১/১২/১৯ পর্যন্ত মোট বকেয়ার ৫০ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা উল্লেখ রয়েছে। মলয়বাবু লেখেন, ‘কেএমসি এলাকার অবসরপ্রাপ্তদের ০১/০৪/০৮ থেকে ৩১/১২/১৯ পর্যন্ত মোট বকেয়ার ৫০ শতাংশ খুব শীঘ্রই মিটিয়ে দেওয়ার আদেশনামা। জুলাই শেষ হতে আর একটা দিন। অপদার্থ রাজ্য সরকার আজও বকেয়ার কোনো সুরাহা করতে পারলো না।
খুব শীঘ্রই মিটিয়ে দেওয়ার আদেশনামা। জুলাই শেষ হতে আর একটা দিন। অপদার্থ রাজ্য সরকার আজও বকেয়ার কোনো সুরাহা করতে পারলো না।’
আরও পড়ুনঃ সরকারি স্কুলের ইউনিফর্মে বড় সিদ্ধান্ত, নীল-সাদা রং নিয়ে কী বলছেন শিক্ষামন্ত্রী?
তিনি আরও লেখেন, ‘বিজেপি সরকারের চরিত্রটা দেখুন, ট্রেজারি থেকে পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা গত ২/৪/২৬ বকেয়া ডিএ-র কিছু অংশ পেলেও আজ পর্যন্ত অবসরপ্রাপ্তরা একটি পয়সাও পাননি। গত ৭/৭/২৬ আদেশনামায় ১/৪/১৮ ঠেলে ৩১/১২/১৯ অবধি মোট বকেয়ার আধা অর্থাৎ ৫০% খুব সত্ত্বর দিয়ে দেওয়ার কথা বললেও আজও অধরা বকেয়া।’
কী বলেছিল সরকার?
জুলাই মাসের প্রথম দিকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের লক্ষ লক্ষ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের বড় ধরনের স্বস্তি র বার্তা দিয়েছিল। সরকার ঘোষণা করে যে কলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি) এলাকায় ব্যাঙ্কের মাধ্যমে পেনশন গ্রহণকারী পেনশনভোগীরা অন্তর্বর্তীকালীন ত্রাণ হিসাবে তাদের বকেয়া ডিআর (ডিয়ারনেস রিলিফ)-এর ৫০% পাবেন। তবে এতদিন পেরিয়ে গেলেও কেউ টাকা পাননি বলে অভিযোগ। এখন দেখার সরকার কী ব্যবস্থা নেয়।










