লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপ করতে যাচ্ছি বলে উধাও রাজগঞ্জের গৃহবধূ! থানায় অভিযোগ

Published:

Rajganj

প্রীতি পোদ্দার, কলকাতা: শিয়রে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), তাই জেলায় জেলায় শেষ মুহূর্তে চলছে ভোট প্রচারের প্রস্তুতি। সরকার গঠনের লড়াইয়ে বিজেপি এবং তৃণমূল উঠে পড়ে লেগেছে। জনসংযোগ বৃদ্ধি করতে একের পর এক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে চলেছে দুই রাজনৈতিক দল। এমতাবস্থায় রহস্যজনকভাবে নিখোঁজ হলেন রাজগঞ্জের (Rajganj) গৃহবধূ। পরিবারের অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপ করতে গিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। লিখিত অভিযোগে দায়ের করা হল থানায়।

নিখোঁজ গৃহবধূ

রিপোর্ট মোতাবেক, গত ২ এপ্রিল লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপ করতে BDO অফিসে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন রাজগঞ্জের মনুয়াগছের বাসিন্দা এক গৃহবধূ। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষে তাঁর স্বামী রাজু রায় আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু কেউই কোনো রকম সাহায্য করতে পারেনি। শেষে একপ্রকার বাধ্য হয়েই রাজগঞ্জ থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী রাজু রায়। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ। শেষ আপডেট অনুযায়ী এখনও কোনো খবর পাওয়া যায়নি।

ক্রিম কিনতে গিয়ে উধাও গৃহবধূ

কয়েক দিন আগেই, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন এক গৃহবধূ। ওই মহিলা ফেস ক্রিম কিনতে বাজারের যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু এরপরে সে আর বাড়ি ফেরেনি। ‌নিখোঁজ গৃহবধূর নাম কল্পনা রায়। বয়স ৩৪ বছর। ‌গৃহবধূর স্বামী শিপলু রায় রাজগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগে জানিয়েছিলেন। ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: স্কুলের খাবারে বিষ! ওড়িশায় মিড ডে মিল খেয়ে অসুস্থ শতাধিক, মৃত্যু এক ছাত্রীর

প্রসঙ্গত, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পরে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প চালু করেছিলেন। প্রথমে মহিলাদের মাসে মাসে ৫০০ টাকা করে দেওয়া হলেও পরে তা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ১৫০০ টাকা। অন্যদিকে তফসিলি সম্প্রদায়ের মহিলাদের জন্য মাসে দেওয়া হচ্ছে ১৭০০ টাকা। অসংখ্য মহিলা এই প্রকল্পের সুবিধা জন্য আবেদন জানিয়েছেন। ফলস্বরূপ বর্তমানে এই প্রকল্প পশ্চিমবঙ্গে এক অনন্য নজির গড়েছে।