সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের পোয়া বারো। দোলের আগে হাওড়া সহ একাধিক রুটের ট্রেনের ভাড়া কমাল (Train Fare Reduced) রেল। এই তালিকা পাহাড়গামী বেশ কিছু ট্রেনও রয়েছে। আপনিও কি এই দোলে বা আগামী কয়েকদিনের মধ্যে ট্রেনে করে কোথাও ভ্রমণের প্ল্যান করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কোন কোন ট্রেনের ভাড়া কমিয়েছে রেল।
১০ ট্রেনের ভাড়া কমাল রেল
এমনিতে প্রতিদিন কয়েক কোটি মানুষ ট্রেনে করে যাতায়াত করেন। এখন যেহেতু শীত গিয়ে গরম আসে সেজন্য গ্রীষ্মকাল স্পেশাল ট্রেন চালানোর দিকে বিশেষভাবে নজর দিয়েছে ভারতীয় রেল। এখানে পরিস্থিতিতে এক ধাক্কায় দশ ট্রেনের ভাড়া কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। যার মধ্যে রয়েছে বহু সুপারফাস্ট ট্রেন। এবিপি নিউজের খবর অনুযায়ী, আগামী এপ্রিল থেকে দেশের ১০টি প্রধান ট্রেনের সুপারফাস্ট স্ট্যাটাস সরিয়ে ফেলা হবে। রেল সূত্রে খবর, আর এই তকমা বা ট্যাগ সরিয়ে ফেলার ভাড়া স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। সুপারফাস্ট ট্রেনের ক্ষেত্রে এতদিন চার্জ লাগত। কিন্তু এই ট্যাগ সরে গেলে আর কোনও চার্জও লাগবে না।
কোন কোন ট্রেনের ভাড়া কমল?
হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস
কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস
হাওড়া-প্রয়াগরাজ রামবাগ, বিভূতি এক্সপ্রেস
প্রয়াগরাজ রামবাগ-হাওড়া বিভূতি এক্সপ্রেস
হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস
দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস
হাওড়া-দেরাদুন উপাসনা এক্সপ্রেস
দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস
হাওড়া-জম্মু তাউই হিমগিরি এক্সপ্রেস
জম্মু তাওয়ি-তাউই হিমগিরি এক্সপ্রেস
আরও পড়ুনঃ মিলবে ৩০০০, বিনামূল্যে প্রশিক্ষণ! জানুন যোগ্যশ্রী প্রকল্পে আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্ট
কবে থেকে লাগু হবে?
এখন প্রশ্ন উঠছে, কবে থেকে নতুন ভাড়া লাগু হবে? সূত্রের খবর, এই নতুন ভাড়া নীতি ১৩ থেকে ১৬ এপ্রিলের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। যাইহোক, রেলের এহেন সিদ্ধান্তের কারণে বহু যাত্রী উপকৃত হবেন বলে খবর।












