গ্যাস ছাড়াই রান্না! প্লাজমা স্টোভ নাকি ইন্ডাকশন, কোনটি বেস্ট জানুন

Published:

Plasma Stove vs Induction

সৌভিক মুখার্জী, কলকাতা: যুদ্ধের কারণে এমনিতেই দেশে জ্বালানি সংকট (Fuel Crisis)। এলপিজির বিকল্প খজা শুরু করেছে সকলেই। তবে তারই মাঝে শোরগোল ফেলে দিল ইলেকট্রিক প্লাজমা। গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি এই উনুনের একটি ভিডিও পোস্ট করার পর থেকেই সাধারণ মানুষের মনে কৌতুহল বেড়েই চলেছে। ইলেকট্রিক উনুন হওয়া সত্ত্বেও এলপিজি বা পিএনজি ছাড়াই এতে দেখা যাবে আগুনের শিখা। কিন্তু প্রশ্ন উঠছে, পকেটের টান আর কার্যকারিতার পিছনে কি এটি সত্যিই ইন্ডাকশনকে টেক্কা দেবে (Plasma Stove vs Induction) ?

প্রযুক্তির দিক থেকে লড়াই

বলে দিই, ইলেকট্রিক প্লাজমা বাতাসকে আয়োনাইড করে প্লাজমা শিখা তৈরি করে। যার ফলে রান্নার সময় আগুনের শিখা দেখা যায়। কিন্তু এই প্রক্রিয়ায় শক্তির একটি বিরাট অংশ আলো এবং শব্দ হিসেবেই নষ্ট হয়ে যায়। কিন্তু ইন্ডাকশনের ক্ষেত্রে এটি ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে সরাসরি রান্নার বাসনকে গরম করে দেয়। এতে শক্তির অপচয় হয়।

দামের আকাশ পাতাল ফারাক

ভারতের বাজারে একটি ভালো ইন্ডাকশন আনুমানিক ২৫০০ টাকা থেকে ৪৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। কিন্তু প্লাজমা স্টোভের দাম অনেকটাই বেশি। যেহেতু এটি নতুন প্রযুক্তি, তাই রিপোর্ট অনুযায়ী, এর দাম আনুমানিক ৩৫,০০০ টাকা থেকে ৪৫,০০০ টাকার মধ্যে। এমনকি বিদেশ থেকে আমদানি করলে তার দাম ৬০,০০০ টাকা পর্যন্ত শুতে পারে। ইন্ডাকশনের থেকে এর দাম প্রায় ১০ গুণ।

বিদ্যুৎ সাশ্রয় এবং কার্যকারিতা

রান্নাঘরের ক্ষেত্রে আমরা সবসময় সাশ্রয়ী বিকল্প খুঁজি। সেক্ষেত্রে ইন্ডাকশন অনেকটাই এগিয়ে। কারণ, ইন্ডাকশনের কার্যকারিতা বা এফিসিয়েন্সি প্রায় ৯০%। আর এটি খুব দ্রুত রান্না করতে পারে এবং মাসে বিদ্যুতের বিলের উপর সেরকম একটা প্রভাব ফেলে না। তবে প্লাজমা স্টোভে তাপ অপচয় বেশি হয়। হিসাব অনুযায়ী, এক ঘণ্টা প্লাজমা স্টোভে রান্না করলে আনুমানিক মাসে ৬০ থেকে ১০০ ইউনিট পর্যন্ত অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়, যা আপনার কারেন্টের বিল অনেকটাই বাড়িয়ে দেবে।

আরও পড়ুন: আরও সুগম হবে উত্তর-দক্ষিণবঙ্গের যোগাযোগ, শুরু বালুরঘাট-হিলি রেল প্রকল্পের কাজ

ভারতীয় রান্নাঘরের জন্য কোনটা পারফেক্ট?

ভারতীয় রান্নার ক্ষেত্রে রুটি-পরোটা সেখা বা কষিয়ে সবজি রান্নার জন্য স্থির তাপমাত্রা দরকার পড়ে। সেক্ষেত্রে প্লাজমা স্টোভের একটি বড় সুবিধা হল— এতে যে কোনও ধরনের বাসনপত্র ব্যবহার করতে পারবেন। তবে ইন্ডাকশনে কেবলমাত্র লোহা বা স্টিলের বাসন লাগে। তবে প্লাজমা স্টোভ ইন্ডাকশনের মতো এতটা স্থিতিশীল বা শক্তিশালী না। তাই দৈনন্দিন রান্নার ক্ষেত্রে এটি পারফেক্ট বলা যায় না।