বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে চলেছেন ইলন মাস্ক! বাজারে আসছে স্পেসএক্সের IPO

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অর্থের দিক থেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)। তবে টেসলা কর্তার হাতে সুযোগ রয়েছে বিশ্বের প্রথম লক্ষ কোটি টাকার মালিক অর্থাৎ ট্রিলিয়নিয়ার হয়ে ওঠার। সেই পথ মসৃণ করে দেবে মাস্কের ইন্টারনেট ও মহাকাশভিত্তিক সংস্থা স্পেসএক্স। আগেই বোঝা গিয়েছিল, অচিরেই আমেরিকার শেয়ার বাজারে মেগা এন্ট্রি নিতে পারে এই সংস্থা। এবার সেটাই হতে চলেছে। সংস্থাটি খুব শীঘ্রই স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন নামে নতুন IPO (Initial public offering)লঞ্চ করবে। আর সেটা হলে, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়ে উঠবেন সবচেয়ে ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। বলা হচ্ছে, মাস্কের সংস্থার IPO ইতিহাসের সবচেয়ে বড় IPO হতে চলেছে।

IPO বাজারে এলেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়ে উঠবেন মাস্ক

ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স ইতিমধ্যেই তাদের প্রতি শেয়ারে 135 ডলার অফার প্রাইস নির্ধারণ করেছে। কোম্পানিটির IPO যদি একবার বাজারে চলে আসে সে ক্ষেত্রে এর বাজারদর 1.77 ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে। মাস্ক সংস্থা জানিয়েছে, আগামীকাল অর্থাৎ 11 জুন নিজেদের IPO-র দাম নির্ধারণ করবে তারা। আর সেটা হলে একদিন পর অর্থাৎ পরশুদিন এই সংস্থার IPO বাজারে লেনদেন শুরু হবে।

ব্লুমবার্গের রিপোর্ট বলছে, ইলন মাস্কের সংস্থার IPO মার্কিন শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে গেলেই 1 ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যাবেন মাস্ক। বলাই বাহুল্য, এই মুহূর্তে মার্কিন শিল্পপতির মোট সম্পদের পরিমাণ 716 বিলিয়ন ডলার। যার মধ্যে স্পেসএক্সের শেয়ারের দাম বা বাজার দর 542 বিলিয়ন ডলার। জানা যাচ্ছে, IPO শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পরেও সংস্থায় নিজের অংশীদারিত্ব ধরে রাখবেন মাস্ক।

অবশ্যই পড়ুন: জব কার্ড নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের, দুর্নীতি রুখতে কড়া হল নবান্ন

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলিতে স্পেসএক্স থেকেই নিজের সম্পদের পরিমাণ বাড়িয়েছেন মাস্ক। যদিও মার্কিন শিল্পপতির সংস্থা স্পেসএক্স এর এমন বিপুল লাভ বা সাফল্যের নেপথ্যে রয়েছে উপগ্রহ ভিত্তিক ব্রডব্যান্ড শাখা স্টারলিংক। এর মাধ্যমেই নিম্নকক্ষে বিশ্বের বৃহত্তম কৃত্রিম উপগ্রহপুঞ্জকে নিয়ন্ত্রণ করে মাস্ক সংস্থা।