দুর্গাপুর থেকে বর্ধমান রুটে চালু সরকারি AC ইলেকট্রিক বাস, জানুন সময়সূচি

Published:

সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুরবাসীর জন্য রইল দুর্দান্ত সুখবর। শুরু হলো দীর্ঘ প্রতীক্ষিত রুটে নতুন সরকারি এসি বাস পরিষেবা। হ্যাঁ ঠিকই শুনেছেন। এর ফলে সকলের বাসযাত্রা আগের তুলনায় আরো বেশ খানিকটা স্বস্তি ও আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে। শুরু হয়েছে দুর্গাপুর থেকে বর্ধমান (Durgapur Bardhaman AC Bus) যাওয়ার সরকারি ইলেকক্ট্রিক এসি বাস পরিষেবা। চলুন বাসটির সময়সূচি, ভাড়া ও রুট সম্পর্কে।

দুর্গাপুর-বর্ধমান রুটে চালু নতুন সরকারি AC বাস

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)-র তরফে দুর্গাপুর ও বর্ধমানের মধ্যে বৈদ্যতিক বাস পরিষেবা শুরু করা হয়েছে। এই দুই জায়গার মধ্যে এসি বাসের দাবি কিন্তু দীর্ঘদিনের ছিল। অবশেষে সকলের সেই ইচ্ছেপূরণ হল। বাসের রুট সম্পর্কে বললে, এক রিপোর্ট অনুযায়ী, দুর্গাপুর থেকে ছেড়ে ভায়া মুচিপাড়া, পানাগড়, বুদবুদ বাইপাস, গলসী বাইপাস, বর্ধমান নবাবহাট বাইপাস হয়ে বর্ধমানে ঢুকবে।

বাসের সময়সূচী ও ভাড়া কী?

এবার জেনে নেওয়া যাক বাসের সময়সূচি ও ভাড়া সম্পর্কে। জানা গিয়েছে, দুর্গাপুর সিটি সেন্টার থেকে ছাড়ছে সকাল ৯:৩০ মিনিটে এবংহ দুপুর ২:৫০ মিনিটে। অপরদিকে বর্ধমান আলিশা বাসস্ট্যান্ড থেকে এসি বাসটি ছাড়ছে সকাল ১১:৩৫ মিনিটে এবং বিকেল ৪:৩৫ মিনিটে।

আরও পড়ুন: ঝাড়গ্রাম থেকে দিঘা যাওয়ার আরামদায়ক এসি বাস পরিষেবা, রইল রুট ও সময়সূচি

এবার জেনে নেওয়া যাক দুর্গাপুর থেকে বর্ধমান এবং বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার জন্য যাত্রীদের কত টাকা খরচ হবে। যেহেতু সরকারি বাস তাই মহিলাদের পোয়া বারো। অর্থাৎ এই দুই জায়গায় যাতায়াত করার জন্য মহিলা যাত্রীদের এক টাকাও খরচ করতে হবে না। তবে বাকি যাত্রীদের ১০৫ টাকা ভাড়া হিসাবে গুনতে হবে বলে খবর।

google button