শনির গোচরে আগামী ২১০ দিন চার রাশির সুখের সময়, আর্থিক লাভ ও ব্যবসায়ে উন্নতির যোগ

Published:

Saturn Transit

অনন্যা সরকার, কলকাতা: জ্যোতিষশাস্ত্রে ন্যায়বিচারের দেবতা কর্মফলদাতা শনির গোচর (Saturn Transit) বা রাশি পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে গণ্য করা হয়। শনির এই গতিবিধি ১২টি রাশিকেই ভিন্নভাবে প্রভাবিত করে। বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে, যে রাশির অধিপতি হলেন বৃহস্পতি। ‘দৃক পঞ্জিকা’ অনুযায়ী, গ্রহটি ২০২৭ সালের ২ জুন পর্যন্ত এই রাশিতেই থাকবে। তারপর প্রবেশ করবে মেষ রাশিতে।

তবে জ্যোতিষ বিশারদরা জানাচ্ছেন, মেষে আসার আগে শনির গতিপথে চারটি বিশেষ পরিবর্তন আসবে। বর্তমানে এটি বক্রী অবস্থায় রয়েছে, তবে ডিসেম্বর মাসে শনি মার্গী হবে। এরপর ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে পরবর্তী পর্যায়ে যাবে, মার্চ মাসে অস্ত যাবে এবং মে মাসে পুনরায় উদিত হবে। তাই জ্যোতিষ শাস্ত্রীদের গণনা বলছে, আগামী ২১০ দিন চারটি নির্দিষ্ট রাশির জাতক-জাতিকার জন্য শুভ অথবা আংশিকভাবে ইতিবাচক হতে চলেছে। শনির গোচরে কোন চার রাশির কপাল খুলছে, আসুন দেখে নেওয়া যাক।

মিথুন রাশি

শনির গোচরে মিথুন রাশির জাতক-জাতিকাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের পথে এগিয়ে যাবে। এসময় সম্পদ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: মাইক্রোওয়েভের ভেতরের জেদি দাগ তুলতে হয়রানি? এই তিন সহজ উপায়েই হবে বাজিমাত

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, তাদের পরিশ্রমের ফল দৃশ্যমান হতে শুরু করবে। বিশেষ করে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল।

তুলা রাশি

এই ২১০ দিনের সময়কালে তুলা রাশির জাতক-জাতিকাদের পরিবার ও পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যজনিত সমস্যা থেকে উপশম পেতে পারেন। সামগ্রিকভাবে, এই সময়টি তুলা রাশির জন্য শুভ বলে গণ্য করা হচ্ছে।

মকর রাশি

এ সময় মকর রাশির জাতক-জাতিকাদের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে লাভের সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা কাজগুলো সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির জন্য শনির গোচর একাধিক দিক থেকে ইতিবাচক ফল বয়ে আনতে পারে।

বিঃ দ্রঃ – এই প্রবন্ধটি জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস ও ব্যাখ্যার ওপর ভিত্তি করে লেখা হয়েছে। বিস্তারিত ও নির্দিষ্ট তথ্যের জন্য অনুগ্রহ করে একজন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন।

google button