বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের বোনাস শেয়ার (Free Stock) দেওয়া নিয়ে কার্যত একে অপরের সাথে পাল্লা দিচ্ছে সংস্থাগুলি। এবার সেই তালিকায় জুড়ল আরও তিনটি কোম্পানির নাম। চলতি সপ্তাহে তিনটি জনপ্রিয় সংস্থা তাদের শেয়ার কিনলে ফ্রিতে শেয়ার বিলি করার প্রতিশ্রুতি দিয়েছে। এগুলির মধ্যে রয়েছে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থাও। চলুন জেনে নেওয়া যাক কোন কোন সংস্থা ফ্রিতে শেয়ার দিচ্ছে।
এই তিন কোম্পানি ফ্রিতে শেয়ার দেবে
দেব ল্যাবটেক ভেঞ্চারস লিমিটেড
এই ভারতীয় সংস্থা তাদের বিনিয়োগকারীদের ফ্রিতে শেয়ার দেওয়ার ঘোষণা করেছে। তবে একেবারে ফ্রিতে নয় বরং একটি শেয়ার কিনলে আরেকটি শেয়ার ফ্রিতে দেবে এই কোম্পানি। এই সংস্থাটি আগেই তাদের শেয়ার দু ভাগে স্প্লিট করেছে। অর্থাৎ একটি শেয়ারের দাম আগে যদি 10 টাকা হতো তবে বর্তমানে সেটা হাফ দামে অর্থাৎ 5 টাকায় পাওয়া যাবে। গত শুক্রবার এই সংস্থার শেয়ার আপার সার্কিট হিট করে 124 টাকা 30 পয়সায় বন্ধ হয়। গত ছয় মাসে এই স্টকের দাম 103 শতাংশ বেড়েছে।
অ্যাপাটাস ফার্মা লিমিটেড
এই ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি প্রথমবারের মতো বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা করেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং এর সময় এই কোম্পানি জানিয়েছে, যোগ্য বিনিয়োগকারীরা প্রতি দুটি শেয়ারের সাথে তিনটি করে শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। কোম্পানির তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী 12 মে অ্যাপাটাসের দুটি শেয়ার কিনলে সঙ্গে তিনটি শেয়ার ফ্রিতে পাওয়া যাবে। গত শুক্রবার এই শেয়ারের দাম 4.25 শতাংশ কমে 425 টাকায় বন্ধ হয়েছিল।
অবশ্যই পড়ুন: নতুন সরকারের জন্য কত টাকার ঋণ ও কী কী চ্যালেঞ্জ রেখে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
বায়োজেন ফার্মাকেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড
বায়োজন ফার্মাকেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি স্টকের দাম বর্তমানে 45 পয়সা। তবে বিনিয়োগকারীরা বলছেন, ভবিষ্যতে এই শেয়ারের দাম অনেকটাই বাড়তে পারে। সবচেয়ে বড় কথা, এই সংস্থাটি বিনিয়োগকারীদের প্রতি ছয়টি শেয়ারের সাথে একটি শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে। বিগত তিন মাসে এই সংস্থার শেয়ার থেকে 34 শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। আগামী 15 তারিখ এই সংস্থার শেয়ার কিনলে বোনাস হিসেবে শেয়ার পাওয়া যাবে।










