২০০ টাকার পুঁজি থেকে মাসে ৫ লক্ষ আয়! শখকে সফল ব্যবসায় বদলে দিলেন অনন্যা

Published:

Success Story of Entrepreneur Ananya Malhotra

অনন্যা সরকার, কলকাতা: চিরাচরিত ক্যারিয়ারের পথ বেছে না নিয়েও যে সফল হওয়া যায়, তা এর আগে অনেকেই প্রমাণ করেছেন। দেরাদুনের বাসিন্দা অনন্যা মালহোত্রাও (Success Story of Entrepreneur Ananya Malhotra) এরই  এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি দেখিয়ে দিয়েছেন সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে একটি সাধারণ কারুশিল্পও বড় ব্যবসায়িক সাফল্যে রূপ নিতে পারে। ক্রোশে বা কুরুশ (crochet) অনেক সময় কেবল ‘ঠাকুমা-দিদিমাদের শখ’ বলে অবহেলা করা হতো তবে অনন্যা এটিকেই ‘এনচান্টেড থ্রেডস’ (Enchanted Threads) নামে একটি সফল ডি২সি (D2C) ব্র্যান্ডে পরিণত করেছেন। কোভিড-১৯ লকডাউনের সময় মাত্র ২০০ টাকা বিনিয়োগ করে শুরু হওয়া এই উদ্যোগ আজ উত্তরাখণ্ডের ১২০ জনেরও বেশি মহিলা কারিগরের জীবিকার উৎস হয়ে উঠেছে। আসুন অনন্যা মালহোত্রার এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক। 

শখ থেকেই এল ব্যবসা শুরুর অনুপ্রেরণা 

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স ডিগ্রিধারী এবং আইএসবি (ISB) হায়দ্রাবাদ থেকে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করা অনন্যা মালহোত্রা ১০ বছর বয়সে তাঁর বাড়ির গৃহকর্মীর কাছ থেকে ক্রোশে বুনন শিখেছিলেন। ১৭ বছর বয়সে তিনি ১০০ থেকে ২০০ টাকা খরচ করে সুতো ও কানের দুলের কাঠামো কিনে একটি ইনস্টাগ্রাম পেজ চালু করেন। শুরুতে তিনি বিষয়টি গোপন রেখেছিলেন, কারণ তাঁর ভয় ছিল—বন্ধুরা হয়তো এই ‘পুরোনো দিনের শখ’ নিয়ে তাঁকে উপহাস করবে। ২০২১ সালের লকডাউনের সময় তিনি লক্ষ্য করেন যে, বাজারে চীন থেকে আসা সস্তা পণ্যের ছড়াছড়ি, অথচ খাঁটি হাতে তৈরি পণ্যের চাহিদাও বাড়ছে। বাজারে এই শূন্যতা পূরণের লক্ষ্যে তিনি ‘এনচান্টেড থ্রেডস’ নামে একটি ব্র্যান্ড চালু করেন।

কোনো বাহ্যিক বিনিয়োগ ছাড়াই অনন্যা ‘প্রিপেইড অর্ডার’ মডেল অনুসরণ করেন, যা তাঁকে কখনও মূলধনের সংকট হতে দেয়নি। তিনি ব্যবসা থেকে হওয়া লাভের অঙ্ক নিয়মিতভাবে পুনরায় ব্যবসায় বিনিয়োগ করেছেন। শুরুর দিকে ডিজাইন, মার্কেটিং, জিএসটি সংক্রান্ত কাজ থেকে শুরু করে গ্রাহক পরিষেবা – সবকিছু তিনি একা হাতেই সামলাতেন।

আরও পড়ুন: গণিতবিদ্যায় বাঙালি অধ্যাপকের অসামান্য অবদান, ইনফোসিস পুরস্কার পেলেন ঋদ্ধিপ্রতিম বসু

ব্যবসার পরিধি বাড়ার সাথে সাথে তিনি গুণমান নিয়ন্ত্রণের জন্য চারজন ‘ক্লাস্টার হেড’ নিয়োগ করেন। তাঁরা প্রতিটি পণ্যের খুঁটিনাটি বিষয়, যেমন ডিজাইনের একরূপতা থেকে শুরু করে প্রোডাক্টের সামগ্রিক মাপ – খুব সতর্কতার সাথে যাচাই করেন। বর্তমানে তাঁর ব্র্যান্ডের সাথে উত্তরাখণ্ডের ১২০ জনেরও বেশি নারী কারিগর যুক্ত আছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, অনন্যার সেই প্রাক্তন গৃহকর্মী এখন এই উদ্যোগের মাধ্যমে প্রতি মাসে ৫০,০০০ টাকারও বেশি আয় করছেন। 

‘এনচান্টেড থ্রেডস’-এ প্রোডাক্টের দাম ২০০ টাকা থেকে ৫,০০০ টাকার মধ্যেই থাকে এবং প্রতিটি অর্ডারের গড় মূল্য ১,০০০ থেকে ১,২০০ টাকা। কোনো ব্যয়বহুল এজেন্সির সহায়তা ছাড়াই, ব্র্যান্ডটি ইনস্টাগ্রাম রিলস এবং অর্গানিক কন্টেন্টের মাধ্যমে ৫৩,০০০-এরও বেশি ফলোয়ার অর্জন করেছে। যাত্রার প্রথম বছরেই এই স্টার্টআপটির টার্নওভার ছিল ১০ থেকে ১১ লাখ টাকা। 

এখনও পর্যন্ত ব্র্যান্ডটি সারা দেশে সফলভাবে ১০,০০০-এরও বেশি অর্ডার সরবরাহ করতে পেরেছে এবং তাদের মাসিক আয় ৩ থেকে ৫ লাখ টাকায় পৌঁছেছে। নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি, এই পণ্যগুলো বেঙ্গালুরুতে সুইগি ইনস্টামার্ট (Swiggy Instamart) এবং ব্লিনকিট (Blinkit)-এও পাওয়া যাচ্ছে। বিদেশে উচ্চশিক্ষা বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পথে না গিয়ে, অনন্যা দেরাদুনে নিজের বাড়িতে থেকেই নিজের শিল্পকর্মকে আরও উন্নত করার পথে এগিয়ে চলেছেন। অনন্যর পরবর্তী লক্ষ্য হলো শিশুদের প্রোডাক্ট এবং উপহার সামগ্রীর সাথে বাজারে ব্যবসা সম্প্রসারণ করা।

google button