৭৯৯৯ টাকায় ধামাকাদার ফোন লঞ্চ করল দেশীয় কোম্পানি

Published:

Itel A100C New

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি একদম বাজেটের মধ্যে ধামাকাদার কোনও স্মার্টফোন (Smartphone) চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আইটেল ইন্ডিয়া বাজারে নিয়ে এল তাদের লেটেস্ট মডেল Itel A100C New। কোম্পানির দাবি, এটি ভারতের সবথেকে সস্তার নির্ভরযোগ্য স্মার্টফোন, যা সাধারণ ব্যবহারকারীদের দৈনন্দিন সমস্ত চাহিদা মেটাবে। হ্যাঁ, মাত্র 7999 টাকায় লঞ্চ হয়েছে দারুণ এই স্মার্টফোনটি। জানুন বিস্তারিত।

ডিসপ্লে এবং ডিজাইন

বাজেটের মধ্যে ফোন হলেও এর ডিসপ্লেতে কোনও রকম আপস করা হয়নি। এতে রয়েছে 6.6 ইঞ্চির একটি বিরাট বড় HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। যে কারণে এই ডিসপ্লে ভিডিও কলিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে। এমনকি আইফোনের মতো এতে রয়েছে ডাইনামিক বার ফিচার্স  যা ব্যাটারি স্ট্যাটাস, কল এলার্ট এবং নোটিফিকেশন সুন্দরভাবে স্ক্রিনের উপরে ফুটিয়ে তুলবে।

কেন আলাদা এই ফোনটি?

আসলে এই ফোনের সবথেকে বড় চমক হল এর স্থায়িত্ব। কোম্পানির দাবি, এতে মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন রয়েছে। অর্থাৎ, ফোনটি হাত থেকে পড়ে গেলেও সহজে নষ্ট হবে না। আর সাধারণ বাজেটের মধ্যে এই ফিচার্স সত্যিই সচরাচর দেখা যায় না।

পারফরম্যান্স এবং স্টোরেজ

বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই ফোনটিতে অক্টাকোর ইউনিসক (Unisoc) T7100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 ভার্সনের উপরেই চলবে। পাশাপাশি এতে 2GB ফিজিক্যাল RAM এর পাশাপাশি 4GB ভার্চুয়াল RAM এর সুবিধা রয়েছে। অর্থাৎ, মোট 6GB RAM থাকছে। আর সঙ্গে 64GB ইন্টার্নাল স্টোরেজ রয়েছে।

আরও পড়ুন: সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ, অতিরিক্ত করালে দিতে হবে আলাদা মজুরি! কার্যকর হল চার শ্রম কোড

ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে ফটোগ্রাফি প্রেমীদের জন্য এতে 8 মেগাপিক্সেলের একটা রেয়ার ক্যামেরা রয়েছে, যা ভালো ছবি তুলতে সাহায্য করবে। পাশাপাশি ভিডিও কলিংয়ের জন্য সামনে উন্নত মানের ফ্রন্ট ক্যামেরা থাকছে। আর ব্যাটারি বলতে গেলে, ফোনটিতে 5000mAh এর একটি বিশাল ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ, একবার চার্জ দিলেই ফোনটি অনায়াসে সারাদিন ব্যবহার করা যাবে। এছাড়াও ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।