বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুকেশ আম্বানিকে সরিয়ে ভারত তথা এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন আদানি গ্রুপের (Adani Stock) কর্ণধার গৌতম আদানি। সাম্প্রতিক বছরগুলিতে, ভারতীয় শিল্পপতি নিজের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছেন। লক্ষী লাভ হয়েছে আদানি গ্রুপের কমবেশি প্রায় সব কোম্পানির। এইসব সংস্থার মধ্যে অন্যতম জনপ্রিয় সংস্থা আদানি এনার্জি সলিউশন সাম্প্রতিক সময়ে ব্যাপক লাভের মুখ দেখেছে। গত শুক্রবার শেয়ার বাজারের ব্যস্ত সময়ে এই সংস্থা স্টকের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। শুধু তাই নয়, শেয়ার বাজারের কঠিন সময়েও বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে এই স্টক।
এই স্টক কেনার পরামর্শ দিচ্ছে জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম
গত শুক্রবার, শেয়ার বাজারে ট্রেডিং সেশন চলাকালীন আদানি এনার্জি সলিউশনের স্টকের দাম 5 শতাংশ বৃদ্ধি পেয়েছিল। শেষবারের মতো 24 তারিখ শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার একটি স্টকের দাম 1420 টাকা 30 পয়সা। তবে অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, আগামী দিনগুলিতে এই স্টক বিপুল রিটার্ন দিতে পারে। শুধু তাই নয়, জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম এলারা ক্যাপিটাল এই সংস্থার স্টকে টাকা রাখার পরামর্শ দিচ্ছে।
এই জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম দাবি করছে, আদানির এই সংস্থার স্টকের দাম আগামী দিনে 1452 টাকায় ট্রেড করবে। মূলত সে কারণেই এই স্টকটিকে বাই রেটিং দিয়েছে এই ব্রোকারেজ ফার্মটি। এর বিশেষজ্ঞরা বলছেন, আগামী কিছুদিনের মধ্যেই এই স্টকে বিনিয়োগ করে নেওয়া ভাল। কারণ ভবিষ্যতে আদানির এই সংস্থার স্টক ঊর্ধ্বমুখী হতে পারে। সেক্ষেত্রে লাভের ঘরে থাকতে চাইলে আগেভাগে এই স্টকে টাকা রাখা ভাল! কেউ কেউ বলছেন, বিনিয়োগকারীদের ভবিষ্যতের জন্য এই স্টক সেরা বিকল্প!
অবশ্যই পড়ুন: 108MP ক্যামেরার Redmi Note 13 5G-এ মিলছে বিরাট ছাড়
প্রসঙ্গত, বিগত তিন মাসে আদানি গ্রুপের এই সংস্থার স্টক 47 শতাংশ রিটার্ন দিয়েছে। ব্রোকারেজ ফার্ম সহ অন্যান্য বাজার বিশেষজ্ঞদের দাবি, আদানির এই সংস্থা ভবিষ্যতে নিজেদের ব্যবসা বাড়াবে। তাই বাজারের উত্থান পতনের মধ্যেও এই স্টক মোটা টাকা রিটার্ন দিতে পারে বলেই আশা করা হচ্ছে। আসলে বিনিয়োগকারীরা যাতে নিশ্চিন্তে এই স্টকে বিনিয়োগ করেন সেটাই নিশ্চিত করতে চাইছে এই ব্রোকারেজ সংস্থা।










