Airtel না Vi, কার শেয়ারে লক্ষ্মীলাভ হবে আপনার? বলে দিচ্ছেন বিশেষজ্ঞরা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের দুই জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) উপর চাপানো কেন্দ্রীয় সরকারের এককালীন স্পেকট্রাম চার্জ বাতিল করেছে বোম্বে হাইকোর্ট। যা এই দুই পরিচিত সংস্থার জন্য বেশ স্বস্তির। আর আদালতের এমন সিদ্ধান্তের পরই জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম নোমুরা মনে করছে, হাইকোর্টের এই সিদ্ধান্ত এয়ারটেল এবং Vi দুই সংস্থার জন্যই ইতিবাচক হতে চলেছে (Airtel Share Vs Vi Share)। সেই মতোই, দুই টেলিকম নেটওয়ার্ক সংস্থার শেয়ারের (Stock Market) দাম নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে তারা।

Airtel নাকি Vi কার শেয়ারে বিনিয়োগ করলে লাভ হবে?

প্রথমত বলে রাখি, এই মুহূর্তে ভারতী এয়ারটেলের একটি শেয়ারের দাম 1786 টাকা 60 পয়সা। তবে ব্রোকারেজ ফার্ম নোমুরা দাবি করছে এই সংস্থার শেয়ারের দাম অনেকটাই বাড়বে। এই ব্রোকারেজ ফার্মের বিশেষজ্ঞদের দাবি, ভবিষ্যতে এয়ারটেলের শেয়ারের দাম বেড়ে হতে পারে 2220 টাকা। অন্যদিকে ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম এই মুহূর্তে মাত্র 14 টাকা 23 পয়সা।

ব্রোকারেজ ফার্মটি বলছে, আগামী কিছুদিনের মধ্যেই এয়ারটেলের দাম অনেকটা বাড়লেও ভোডাফোন আইডিয়ারের শেয়ারের সমান হারে বাড়বে না। সবচেয়ে বড় কথা, ব্রোকারেজ ফার্মটির বিশেষজ্ঞরা ভারতী এয়ারটেলের শেয়ারটিকে বাই রেটিং দিয়েছে। অর্থাৎ বিনিয়োগকারীদের দ্রুত এই শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছে তারা। অন্যদিকে ভোডাফোন আইডিয়ার শেয়ারকে নিউট্রাল রেটিং দিয়েছে এই ব্রোকারেজ ফার্ম।

অবশ্যই পড়ুন: আয় না থাকলেও সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে বাবাকেই, রায় হাইকোর্টের

বিশেষজ্ঞরা মনে করছেন, এয়ারটেল যেহেতু শক্তিশালী সংস্থা ফলে আগামী দিনে ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করবে তারা। তাতে দাম বাড়বে এয়ারটেলের শেয়ারের। তবে ভোডাফোন আইডিয়ার প্রতি খুব একটা ভক্তি দেখাচ্ছেন না বিশেষজ্ঞ মহলের একাংশ। নোমুরা যেহেতু এই সংস্থাটির শেয়ারে নিউট্রাল রেটিং দিয়েছে ফলে অদূর ভবিষ্যতে এই সংস্থার শেয়ার এর দাম খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। কাজেই বোঝাই যাচ্ছে, বর্তমান সময় দাঁড়িয়ে এয়ারটেলের শেয়ারে বিনিয়োগ করেই লাভের মুখ দেখতে পারবেনা বিনিয়োগকারীরা!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)