ভবিষ্যতের জন্য খাঁটি সোনা! রাধাকিষাণ দামানির মতো বিনিয়োগকারীরা বেছে নিয়েছেন এই ৮ স্টক

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজার (Stock Market) বড় অনিশ্চয়তার জায়গা। যাঁরা বিগত কয়েক মাস ধরেও এই বাজারে নিয়োগ করছেন তাঁরাও এই বিষয়টি খুব ভাল মতোই বুঝে গিয়েছেন (Best Stocks For Investment)। মূলত সে কারণেই শেয়ার বাজারের কোনও স্টকে বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ বিনিয়োগকারী বা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। তাছাড়াও শেয়ার বাজারের পোড় খাওয়া বিনিয়োগকারীরা যেসব স্টকের উপর আস্থা রাখেন অনেকেই সেই সব স্টকেই বেছে বেছে বিনিয়োগ করে থাকেন। আজকের প্রতিবেদনেও রইল তেমনই 8টি স্টক যেগুলিতে বিনিয়োগ করেছেন রাধাকিষাণ দামানি, মুকুল আগরওয়াল, বিজয় কেদিয়া এবং ডলি খান্নার মতো অভিজ্ঞ বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, এই স্টকগুলি ভবিষ্যতের জন্য খাঁটি সোনার থেকে কম নয়!

এই 8 স্টকে ভরসা করছেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা

টিএসএফ ইনভেস্টমেন্টস লিমিটেড

শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্যেও টিএসএফ ইনভেস্টমেন্টস লিমিটেডের স্টকে আস্থা রাখছেন রাধাকিষান দামানির মতো অভিজ্ঞ বিনিয়োগকারীরা। গত মার্চ মাসে এইট স্টকে বিনিয়োগ করেছেন অনেকেই। বলাই বাহুল্য, বর্তমানে এই স্টকের দাম 419 টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এই স্টক বিপুল রিটার্ন দিতে পারে।

ট্রু কালারস লিমিটেড

জনপ্রিয় সংস্থা ট্রু কালারস লিমিটেডের স্টকে ভরসা রাখছেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা। গত কাল অর্থাৎ সোমবার কিছুটা দাম বেড়েছিল এই স্টকের। যদিও বর্তমানে সেই দাম সামান্য কমে 180 টাকায় দাঁড়িয়েছে। তবে আশা করা হচ্ছে আগামী দিনে এই স্টক বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাবেই।

ইন্ডিয়াবুলস লিমিটেড

সাম্প্রতিক কালে বিনিয়োগকারীদের বেশ ভালো রিটার্ন দিয়েছে ইন্ডিয়াবুলস লিমিটেডের স্টক। সংস্থাটির বর্তমান মূলধন 3,930 কোটি টাকারও বেশি। আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার একটি স্টকের দাম বেড়ে 17.5 টাকায় দাঁড়িয়েছে। ভবিষ্যতে এই স্টক বিনিয়োগকারীদের বড় রিটার্ন দিতে পারে।

গাউডিয়াম আইভিএফ অ্যান্ড উইমেন হেলথ লিমিটেড

হেলথ ইন্ডাস্ট্রিজ জনপ্রিয় সংস্থাগাউডিয়াম আইভিএফ অ্যান্ড উইমেন হেলথ লিমিটেড এর স্টকের দাম গতকাল অর্থাৎ সোমবার 95 টাকার থেকে কিছুটা বেশি দামে ট্রেড করলেও আজ অর্থাৎ মঙ্গলবার সেই দাম বেড়ে 103 টাকায় পৌঁছেছে। অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, এই স্টকে ভবিষ্যতের কথা চিন্তা করে বিনিয়োগ করে দেওয়া ভাল।

চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড

গত মার্চ মাসের হিসাব অনুযায়ী, বিখ্যাত বিনিয়োগকারী ডলি খান্না এই সংস্থার 1.3 শতাংশ শেয়ার কিনেছেন। এই মুহূর্তে NSE তে এই স্টকের দাম রয়েছে 1,025 টাকা। গত দিনগুলিতে বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে এই সংস্থা। মনে করা হচ্ছে আগামীতেও এই স্টক বিপুল রিটার্ন দেবে।

রেইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড

গত মার্চ মাসের তথ্য অনুযায়ী, বিনিয়োগকারী ডলি খান্না রেইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টকে আস্থা রেখেছেন। এই সংস্থার 1.1 শতাংশ অংশীদারিত্ব কিনেছেন এই বিনিয়োগকারী। বর্তমানে এই সংস্থার একটি স্টকের দাম 130 টাকা 89 পয়সা। তবে আগামী দিনে এর দাম অনেকটাই বাড়বে বলেই আশা করা হচ্ছে।

প্রিসিশন ক্যামশ্যাফটস লিমিটেড

গত মার্চ মাসের হিসেব বলছে, প্রিসিশন ক্যামশ্যাফটস লিমিটেড এর 2.22 শতাংশ অংশীদারিত্ব কিনেছেন বিনিয়োগকারী মাহি মধুসূদন কেলা। এছাড়াও বেশ কয়েকজন পরিচিত বিনিয়োগকারীও এই স্টকের উপর ভরসা রেখেছেন। বর্তমানে এই সংস্থার একটি স্টকের দাম 155 টাকা হলেও আগামীতে এর দাম অনেকটাই বাড়বে বলেই আশা করছেন বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: তৃণমূলের নাম করে র‍্যালিতে নিয়ে গিয়ে চরম হেনস্থা, বিস্ফোরক অভিনেত্রী অমৃতা দেবনাথ

ব্র্যান্ডম্যান রিটেইল লিমিটেড

বিখ্যাত বিনিয়োগকারী মুকুল আগরওয়াল সম্প্রতি ব্যান্ডম্যানের 4 শতাংশ শেয়ার কিনেছেন। গতকাল অর্থাৎ সোমবার এই সংস্থার স্টকের দাম কিছুটা বেড়েছিল। তবে পরের দিন অর্থাৎ আজ, মঙ্গলবার সেই দাম আরও চড়েছে। বর্তমানে এই স্টকের দাম 194 টাকা। আশা করা হচ্ছে আগামীতেও ঝড়ের গতিতে বিনিয়োগকারীদের রিটার্ন দেবে এই স্টক।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)