বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঠিক হয়ে গিয়েছিল আগেই। এবার কথামতোই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের (Life Insurance Corporation) বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করে দিল কেন্দ্রীয় সরকার। জুলাইয়ের একেবারে শেষ সপ্তাহে 31,500 কোটি টাকার শেয়ার (Stock Market) বিক্রি করেছে নরেন্দ্র মোদি সরকার। এর জেরে কেন্দ্রের হাতে থাকা সাড়ে ছয় শতাংশ শেয়ারে বিনিয়োগের সুযোগ পাবেন খুচরো বিনিয়োগকারীরা। আসলে সরকার অফার ফর সেলে এই শেয়ারগুলি ছেড়ে দেওয়ার কারণে 382 টাকার কাছাকাছি দামে প্রতি শেয়ার কিনতে পারছেন।
LIC টাই বিক্রি করে দেবে সরকার?
ব্লুমবার্গ এর এক রিপোর্ট অনুযায়ী, একেবারে ঝড়ের গতিতে শেয়ার বাজারে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের শেয়ারগুলি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ আগেই বিনিয়োগকারীদের ব্যাঙ্কারদের একজনকে তলব করেছিল নয়া দিল্লি। আর তারপরেই শেয়ারগুলি বিক্রি করার সিদ্ধান্ত জানায় সরকার।
জানা গিয়েছে, প্রাথমিকভাবে সরকার যে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের এত পরিমাণ শেয়ার বিক্রি করে দেবে। সেই কথা গোপন রাখা হয়েছিল। আসলে এত বিপুল পরিমাণ স্টক বিক্রির খবর পাঁচ কান হয়ে গেলে এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারতো দাম। মূলত সে কারণেই প্রথম দিকে এই খবর গোপন রাখা হয়। তাতে লাভের গুড় খেতে পেরেছেন খুচরো বিনিয়োগকারীরা।
অবশ্যই পড়ুন: ট্যাক্স ছাড়াই যাতায়াত করবে জাহাজ, হরমুজ প্রণালীতে ভারতের জন্য সুখবর!
এখন প্রশ্ন, সরকার কি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন সংস্থাটি বিক্রি করে দেবে? রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে LIC এর শেয়ার বিক্রি করছে। তাছাড়াও যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই সংস্থায় নিজেদের অর্থ রাখতে পারেন সেজন্যই নিজেদের অংশীদারিত্ব সংস্থাটি থেকে কমিয়ে আনছে সরকার। তবে এখনই দেশের বৃহত্তম বীমা সংস্থা বিক্রি করে দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রের নেই। বলে রাখা প্রয়োজন, শেষবারের মতো আজ অর্থাৎ বৃহস্পতিবার LIC এর শেয়ারের দাম 1.40 শতাংশ কমে 387 টাকা 50 পয়সায় বন্ধ হয়েছিল।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)










