ডোনাল্ড ট্রাম্পের দল পরাজিত হতেই ৬ হাজার কোটি ডলার হারালেন ইলন মাস্ক

Published:

Musk Loss

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বিরাট ধাক্কা খেয়েছে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) রিপাবলিকান পার্টি। তাতে আর্থিক ক্ষতির অঙ্ক চওড়া হয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের (Elon Musk)। নির্বাচনে রিপাবলিকান পার্টিকে সহায়তা করতে 44 কোটি 60 লাখ ডলার খরচ করেছিলেন মাস্ক। রিপাবলিকানরা পরাজিত হতেই সেই তিনিই 60 বিলিয়ন ডলার বা 6 হাজার কোটি ডলারেরও বেশি অর্থ হারালেন। এমনিতেও এর আগে বেশ কয়েকবার নানা কারণে এমন আর্থিক ধাক্কা সামলেছেন টেসলা কর্তা।

নির্বাচনে রিপাবলিকানরা হারতেই আর্থিক ধাক্কা মাস্কের

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাস অঙ্গরাজ্যকে কেন্দ্র করে রিপাবলিকানদের স্বার্থে বিপুল অর্থ খরচ করলেও তাতে লাভের লাভ হয়নি ট্রাম্পের দলের। নির্বাচনের রাতে মাস্ক বিপুল আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। এছাড়াও ব্যবসায়িক শেয়ারের দরপতন মাস্কের আর্থিক ক্ষতির অঙ্ক অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আপাতত যা খবর, প্রাথমিক লেনদেনের পর টেসলার শেয়ারের দাম 5.7 শতাংশ পড়েছে। অন্যদিকে স্পেসএক্সের শেয়ারের দাম পড়েছে 7.6 শতাংশ।

রিপোর্ট বলছে, টেক্সাসের সিনেট প্রতিদ্বন্দ্বিতায় বিপুল অর্থ খরচ করেছিলেন মাস্ক। বিশেষ করে রিপাবলিকান প্রার্থীদের প্রচারের জন্য প্রায় 60 লাখ ডলার পর্যন্ত খরচ হয়ে গিয়েছিল টেসলা কর্তার। অনেকেরই মত ছিল, রিপাবলিকানদের জিতিয়ে নিজের আর্থিক ব্যয় তুলে নিতেন মাস্ক। তবে সেটা হল না, বরং বিপুল আর্থিক ধাক্কা সামলাতে হচ্ছে আমেরিকান ব্যবসায়ীকে।

আরও পড়ুন: অনুশীলন ছাড়াই ভারতের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান, কারণ কী?

প্রসঙ্গত, রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি এমন ধাক্কা খাওয়ায়, আগামী দিনে ডোনাল্ড ট্রাম্পের সমস্যা ক্রমশ বাড়বে! তাছাড়াও 2029 সালে ট্রাম্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিরাট আর্থিক সুনামির মুখে পড়তে পারেন খোদ ইলন মাস্ক নিজেই! আর সেই ধাক্কা সামলে উঠতে আগে থেকে কী পরিকল্পনা করেন মার্কিন শিল্পপতি, সেদিকে চোখ থাকবে সকলের।

google button