সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৫ নভেম্বর, বৃহস্পতিবার। আজকের দিনটি কেমন যাবে তা শুরু করুন আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই। গ্রহ-নক্ষত্রের চলনে বদলা যায় ভাগ্যের চাকা। নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয় নতুন একটি দিন, আর তার সাথে বদলে যায় প্রত্যেকটি রাশির চারপাশের মহাজগতিক শক্তি। আজ কি আপনার ভাগ্যে রয়েছে বড় কোনও আর্থিক লাভ, নাকি কর্মক্ষেত্র থাকতে হবে বাড়তি সতর্ক? প্রেম, স্বাস্থ্য আর ক্যারিয়ারের দিক থেকেই বা কেমন যাবে আজকের দিনটি? জেনে নিন দৈনিক রাশিফল (Daily Horoscope)।
মেষ রাশির আজকের রাশিফল
আজ নিজের মুখে সবসময় হাসি রাখা উচিত। সহজেই অর্থ সংগ্রহ করতে পারবেন। পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন। নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহ করা উচিত। আজ আপনি সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। আজ এই রাশি জাতক-জাতিকাদের পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
প্রতিকার: সবদিক থেকে উন্নতি লাভ করার জন্য ১১ বার ‘ওম শম শনাইশ্চরায় নমঃ’ মন্ত্র জপ করার চেষ্টা করুন।
বৃষ রাশি
বন্ধুদের সঙ্গে আজ চমৎকার সন্ধ্যা কাটবে। তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে। এটি আপনার জন্য সমস্যা সৃষ্টি করবে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় নিজের স্বার্থকে অবহেলা না করাই উচিত। আজ আপনি ভালো মেজাজে থাকবেন। শৈল্পিক এবং সৃজনশীল দক্ষতার প্রশংসা হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। আজ দক্ষতার প্রশংসা হবে। অপ্রত্যাশিত সুবিধা আসতে পারে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে পায়ের দুই আঙুলে একটি কালো-সাদা সুতো একসঙ্গে বেঁধে রাখার চেষ্টা করুন।
মিথুন রাশি
আজ আপনার আচরণ স্বাস্থ্যগত সমস্যা তৈরি করতে পারে। আর্থিক বিষয় নিয়ে আপনার জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। তবে শান্ত স্বভাবে সবকিছু সমাধান করা উচিত। আজ বেশি রাত করে বাইরে না থাকাই উচিত। প্রিয়জনের সঙ্গে ব্যক্তিগত অনুভূতি এবং গোপন কথা ভাগ করে নেওয়ার জন্য সঠিক সময়। গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথা বলার সময় চোখকান খোলা রাখতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। তবে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি ভালো না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে মঙ্গল যন্ত্র খোদাই করা সোনার আংটি পরার চেষ্টা করুন।
কর্কট রাশি
সম্ভব হলে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আজ এগুলি আপনার সমস্যার বাড়িয়ে তুলবে। কেউ কেউ বড় বড় পরিকল্পনা বা ধারণা দিয়ে আপনার মনোযোগ আকর্ষণ করতে পারে। কোনও পদক্ষেপ নেওয়ার আগে সেই ব্যক্তি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নেওয়া উচিত। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরিচিতি বাড়ানোর জন্য আজ দিনটি ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হবে না। প্রযুক্তিগত দক্ষতাকে উন্নত করতে হবে। তবে এর জন্য স্বল্প বা মধ্যমেয়াদী কোর্সে ভর্তি হওয়া উচিত।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে অশ্বত্থ গাছে জল দিন এবং তার গোড়ায় প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।
সিংহ রাশি
শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি খুব শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করলে সেখান থেকে মানসিক শান্তি পাবেন। আজ আপনার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করা কঠিন মনে হতে পারে। সঙ্গীর সাথে জীবনের সমস্যাগুলি ভাগ করে নিতে চাইবেন। কিন্তু তারা তাদের নিজের সমস্যাগুলি বলে আপনাকে আরও বেশি উদ্বিগ্ন করে তুলবে। কর্মক্ষেত্রে আপনি যাকে শত্রু বলে মনে করতেন সে আপনার জন্য উপকারে আসবে। দিনটি আপনার জন্য ইতিবাচক আজ।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য রাতে শান্ত মনে ধরে ধীরে ধীরে ২৮ বার ওম মন্ত্র জপ করার চেষ্টা করুন।
কন্যা রাশি
আজ আপনার ইচ্ছাশক্তির অভাব থাকতে পারে। যারা জুয়ায় টাকা বিনিয়োগ করেছেন তাদের সেখান থেকে ক্ষতি হতে পারে। জুয়া থেকে দূরে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পেশাগতভাবে আজ আপনি ভালো কাজের জন্য স্বীকৃতি পাবেন। আজ অবসর সময়ে আপনার পছন্দের কাজগুলি করতে ভালোবাসবেন। বিয়ের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো। তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার দরকার। আজ পরিবারে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে বাড়ির দরজা বা জানলায় নলখাগড়া বা লাঠির পর্দা লাগানোর চেষ্টা করুন।
তুলা রাশি
খেলাধুলা এবং বাইরের কার্যকলাপে অংশগ্রহণ আপনাকে হারানো শক্তি ফিরে পেতে সাহায্য করবে। পরিচিতদের মাধ্যমে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আজ বন্ধুদের উদার স্বভাবের সুযোগ নিতে দেবেন না। চারপাশে ঘটে চলা কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকতে হবে। আজ দিনটি আপনার জন্য ভ্রমণ এবং বিনোদনের ক্ষেত্রে ইতিবাচক। বিবাহিত জীবনকে আরও সুখী করার প্রচেষ্টা প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল এনে দেবে। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য সোয়া এক কেজি ময়দা ভেজে তাতে গুড়ের গুঁড়ো মিশিয়ে পিঁপড়াদের খাওয়ান।
বৃশ্চিক রাশি
আজ আপনার বুদ্ধিমত্তা দুর্বলতা কাটিয়ে তুলতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে সমস্যাগুলি কাটিয়ে তুলতে পারবেন। আজ আপনার সামনে আসা প্রকল্পগুলিতে বিনিয়োগ করার আগে দুবার ভাবুন। পরিবারের সদস্যদের সমস্ত কথার সঙ্গে আপনি একমত হবেন না। আজ কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার আগে নিশ্চিত হতে হবে যে সেই ব্যক্তির আপনার সঙ্গে কোনও সম্পর্ক নেই। আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে নিম বা বাবলা কাঠ দিয়ে দাঁত মাজার চেষ্টা করুন।
ধনু রাশি
আজ আপনি নিজেকে কষ্ট দিতে পারেন। সুখ-দুঃখে সকলের অংশীদার হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিবাহিত দম্পতিদের আজ সন্তানের শিক্ষার জন্য বেশি পরিমাণে অর্থ ব্যয় করতে হতে পারে। নবজাতকের অসুস্থতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। যার জন্য অবিলম্বে মনোযোগ প্রয়োজন। সাবধানে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সামান্যতম অসাবধানতা আজ অসুস্থতা আরও বাড়িয়ে তুলবে। আজ ব্যবসায়ীদের জন্য দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।
প্রতিকার: পারিবারিক জীবনকে সুখী করার জন্য রাতে উত্তর-পশ্চিম দিকে একটি শূন্য ওয়াটের বাল্ব জ্বালানোর চেষ্টা করুন।
মকর রাশি
আজ আপনি অফুরন্ত শক্তিতে ভরপুর থাকবেন। আটকে থাকা অর্থ পাবেন এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর কৃতিত্বের প্রশংসা করতে হবে। আজ উদার হওয়ার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে প্রেমে পড়া এড়িয়ে চলতে হবে। যদি আপনি কারও সঙ্গে সংযোগ স্থাপন করতে চান তাহলে অফিস থেকে দূরত্ব বজায় রেখেই কথা বলা উচিত। পরিবারের সদস্যদের সাথে বিচক্ষণতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে আজ।
প্রতিকার: চাকরি কিংবা ব্যবসায় লাভের জন্য একটি লাল কাপড়ে ডাল মুড়ে সেটি নিজের কাছে রাখার চেষ্টা করুন।
কুম্ভ রাশি
সুস্বাস্থ্য আপনাকে কোনও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাহায্য করবে। আজ কিছু ব্যক্তি জমি সংক্রান্ত কোনও বিষয়ে অর্থ ব্যয় করতে পারে। বন্ধুদের সঙ্গে সন্ধ্যাবেলাটা আনন্দময় হবে। বন্ধুত্বের গভীরতা প্রেমের জন্ম দেবে। সঙ্গীরা আপনার নতুন পরিকল্পনা এবং ধারণাগুলিকে সমর্থন করবে। আজ আপনি এবং আপনার সঙ্গী একে অপরের কাছে সুন্দর অনুভূতি প্রকাশ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি ভালো।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে চাইলে ১১ বার ‘ওম স্ত্রম স্ত্রম স্ত্রম সহ কেতবে নমঃ’ মন্ত্র জপ করার চেষ্টা করুন।
মীন রাশি
আজ আপনার শরীরের কোনও অংশে ব্যথা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে। অতিরিক্ত টাকা নিরাপদ স্থানে রাখুন, যাতে ভবিষ্যতে তা তুলে নিতে পারেন। আজ পরিবারের প্রয়োজনগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল হবে। অংশীদাররা আপনার পরিকল্পনা এবং ব্যবসায়িক ধারণা সম্পর্কে উৎসাহ দেবে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে তেঁতুল গাছে জল দেওয়ার চেষ্টা করুন।
প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।










