কালীপুজোয় মাকে নিবেদন করুন নিরামিষ ভোগের মাংস, রইল সুস্বাদ রেসিপি

Published:

Veg Mutton Curry

প্রীতি পোদ্দার, কলকাতা: আর কয়েকদিন পরেই রাজ্য জুড়ে শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠতে চলেছে রাজ্যবাসী। মা কালীর (Maa Kali) এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের এক প্রাচীন ঐতিহ্য পাঁঠা বলি। তবে বর্তমানে এর চল নেই, কিন্তু আজও মাকে মাংস (Veg Mutton Curry) রান্না করে দেওয়া হয় ভোগ (Bhoger Mangsho Recipe) হিসেবে তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি বানানো যায়।

উপকরণ

ভোগের মাংস বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – ১ কেজি মটন, ২৫০ গ্রাম টক দই, আদা কুচি, সর্ষের তেল, ঘি, হলুদ গুঁড়ো, নুন, চিনি, কাঁচালঙ্কা, হিং, জিরে গুঁড়ো, মৌরি, গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচালঙ্কা কুচি।

রান্নার পদ্ধতি

  • প্রথমে এক কেজি মটন ভালো করে জল দিয়ে ধুয়ে সেটিকে আড়াইশো গ্রাম টক দই দিয়ে ভালো করে মেখে অন্তত ৩০ মিনিট ফ্রিজে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর একটি ব্লেন্ডারের সামান্য আদা কুচি একটু জল দিয়ে মিহি মিশ্রণ করে নিতে হবে।
  • এরপর কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে হলুদ গুঁড়ো এবং চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এরমধ্যে আদার মিশ্রণ ঢেলে দিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রাখা হিং-টা দিয়ে দিতে হবে।
  • হিং এর গন্ধ ছাড়লে এবার সামান্য জল এবং এক চা চামচ জিরে গুঁড়ো, দেড় চা চামচ মৌরি এবং গরম মশলা অর্থাৎ লবঙ্গ, দারচিনি ও এলাচ দিয়ে দিতে হবে। ভালো করে মাঝারি আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন ২-৩ মিনিট পর মশলা থেকে তেল বেরিয়ে আসবে।

আরও পড়ুন: শীতের শুরুতেই ভাতের সঙ্গে জমিয়ে খান সজনে ফুলের তরকারি, রইল সেই অভাবনীয় রেসিপি

  • তেল বেরোনোর পর এবার ম্যারিনেট করে রাখা মটনটা ঢেলে নিতে হবে কড়াইতে, ভালো করে সেটি মাখিয়ে কষতে দিতে হবে। ১৫ মিনিট পর মাংসগুলি হালকা ভাজা ভাজা হয়ে এলে ১ চা চামচ গরম মশলা গুঁড়ো এবং ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
  • মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, ২ চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ৭-৮ মিনিট মাঝারি আঁচে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। উপর থেকে তেল ভেসে এলে এবার কাঁচালঙ্কা কুচি ছড়িয়ে দিতে হবে। ব্যস তাহলেই তৈরি ভোগের মাংস।
আরওMuttonRecipe
google button