ভুলেও ধনতেরাসে কিনবেন না এই জিনিসগুলি, অমঙ্গল ধেয়ে আসবে সংসারে

Published:

Dhanteras 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: আর মাত্র কয়েকদিন, তারপরেই ধনতেরাস (Dhanteras 2026)। ইতিমধ্যে উৎসবের আনন্দে সাজ সাজ রব চারিদিকে। আসলে ধনতেরাস মানে ধন-সম্পদ, ঐশ্বর্য, সমৃদ্ধি এবং সৌভাগ্যের আবাহনের দিন। আর এদিন সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভের আশায় অনেকেই বাড়ির জন্য নতুন জিনিস কিনে (Dhanteras Shopping Tips) থাকেন। এদিকে অজান্তে অনেকেই এমন কিছু জিনিস কিনে ফেলেন এই সময়, যার মাশুল গুনতে হয় সারা জীবন। ধেয়ে আসে বড় বিপদ, আর তাতেই বাড়তে থাকে অমঙ্গলের নজর।

ধনতেরাসের দিন সংসারের সুখ সমৃদ্ধির কথা মাথায় রেখে কমবেশি অনেকেই সোনা রূপো কেনে। এছাড়াও ঘরে সাজানোর জন্য নানা ধরনের জিনিসও কেনা হয়। যদিও সকলের পক্ষে ধাতু কেনা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে অন্যান্য নানা জিনিস, যেমন ঝাঁটাও কিনে থাকেন অনেকে। তবে কিছু জিনিস রয়েছে যা এই ধনতেরাসের দিন কিনতে নেই। সেগুলি কী কী তা আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক।

লোহার জিনিসপত্র

হিন্দু শাস্ত্র মতে, লোহার সঙ্গে শনিদেবের একটা সরাসরি যোগ রয়েছে। তাই শনিদেবের নজর যাতে সংসারে না পড়ে তার জন্য ধনতেরাসে লোহার তৈরি কোনও পাত্র বা জিনিসপত্র একদম কেন উচিত না। বিশ্বাস করা হয়, এতে নাকি দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং জীবনে শনির অশুভ প্রভাব পড়তে শুরু করে।

কালো রঙের জিনিস

প্রচলিত বিশ্বাস অনুযায়ী কালো রং উৎসবের জন্য একদমই শুভ নয়, অর্থাৎ এই রঙকে অশুভ বলে ধরা হয়। তাই ধনতেরাসের পুণ্য তিথিতে কালো রঙের কোনও জিনিস কেনা উচিত নয়। সে জামাকাপড় হোক কিংবা ঘরের অন্য কোনও সাজানোর জিনিস কালো রং থেকে এদিন দূরে থাকবেন।

আরও পড়ুন: ধনতেরাসের দিন বাড়িতে কিনে আনুন এই ৪ জিনিস, ফিরবে সুখ, শান্তি

কাচের সামগ্রী

দীপাবলি উপলক্ষে অনেকেই ঘর সাজাতে নানারকমের সুন্দর সুন্দর কাচের জিনিস কেনেন। কিন্তু ধনতেরাসের দিন কাচের তৈরি কোনও জিনিস কেনা একদমই উচিত নয়। মনে করা হয়, কাচের জিনিস কিনলে নাকি ভাগ্যের উপর মা লক্ষ্মীর খুব খারাপ প্রভাব পড়তে পারে। এমনকি বঁটি, ছুরি, কাঁচি বা ছুঁচ, এই ধরনের ধারালো বা সূচালো জিনিস এইদিন কেনাও অমঙ্গলের।

google button