প্রীতি পোদ্দার, কলকাতা: বছরের অন্যতম শুভ কেনাকাটার উৎসব হল ধনতেরাস (Dhanteras 2026)। হিন্দু ধর্মে অত্যন্ত এই দিনটিকে শুভ দিন বলে মনে করা হয়। এই দিনে সোনা, রুপো কেনার রীতি দীর্ঘদিনের। প্রচলিত বিশ্বাস, ধনতেরাসে শুভ মুহূর্তে নতুন জিনিস বাড়িতে আনলে (Dhanteras Shopping Ideas) আর্থিক উন্নতি হয়, সংসারে মঙ্গল হয়। কিন্তু অনেকের সামর্থ্য নেই অতিরিক্ত দামে সোনা রূপো কেনার। তবে চিন্তা নেই, সংসারের সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে নিয়ে আসুন এই সস্তার জিনিসগুলি।
মা লক্ষ্মীর মূর্তি
ধনতেরাসে মা লক্ষ্মীর পুজো করা হয়, বরাবরই মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন ঘর পছন্দ করেন। তাই এই সময় সকলেই ঝাঁটা কেনে থাকেন। আসলে ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। তবে ঝাঁটা অবশ্যই সূর্যাস্তের আগে কেনা উচিত। সন্ধেবেলায় ভুলেও ঝাঁটা কিনবেন না। এতে সংসারে অশান্তি বাড়ে।
পিতলের বাসনপত্র
প্রচলিত নানা রীতি অনুযায়ী ধনতেরাসের দিন ধাতুর জিনিস, বাসনপত্র এবং দৈনন্দিন কাজে লাগে এমন সামগ্রী কেনার প্রথা রয়েছে। পিতলের বাসনপত্র কেনার পাশাপাশি পিতলের মা লক্ষ্মী এবং গণেশ কেনাও বেশ শুভ বলে মনে করা হয়। তবে ভুলেও কেউ লোহার জিনিস কিনবেন না। কারণ লোহার জিনিসের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে।
কড়ি
গোমতী চক্র এবং কড়িকে সৌভাগ্য ও আর্থিক উন্নতির প্রতীক হিসেবে মনে করা হয়। তাই, ধনতেরাসে এই জিনিসগুলি কিনে পুজো করলে ঘরে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। তবে কাচের তৈরি কোনও জিনিসও ধনতেরসে কেনা উচিত নয়। শুধু তাই নয়, ধারালো বা সুচলো কোনও বস্তু কেনাও এড়িয়ে চলতে হবে।
প্রদীপ
দীপাবলির আগে ধনতেরাসে প্রদীপ কেনাও শুভ বলে মনে করা হয়। সস্তায় বর্তমানে নানা ডিজাইনের প্রদীপ পাওয়া যায় যা ঘরকে দারুণ সৌন্দর্য্য প্রদান করে। এছাড়াও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীও কেনা বেশ শুভ। এমনিতেও এই সময় বিভিন্ন অনলাইন এবং অফলাইন দোকানে নানা অফার চলে।










