জানেন ভারতের কোন শহরকে বলা হয় জুঁই ফুলের রাজধানী? রইল তথ্য

Published:

Jasmine Capital

প্রীতি পোদ্দার, কলকাতা: জুঁই ফুলের গন্ধ কম বেশি সকলেই বেশ ভালোবাসেন। অনেকে অনুষ্ঠান বাড়িতে মাথায় এই ফুলের মালা পড়েন তো কেউ আবার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে জুঁই ফুলের (Jasmine) মালা টাঙিয়ে রাখে। ভারতের নানাপ্রান্তে এই ফুল পাওয়া যায়। কিন্তু, আপনি কি জানেন ভারতের এই একটি শহর জুঁই ফুলের জন্য বেশ বিখ্যাত। এমনকি এই শহরকে অনেকেই জুঁই ফুলের রাজধানী (Jasmine Capital) হিসেবেও চেনে। চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

জুঁই ফুলের রাজধানী

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণে তামিলনাড়ুতে অবস্থিত মাদুরাই শহরকে বলা হয় ভারতের জুঁইফুলের শহর। বলা হয়, যীশু খ্রীষ্টের জন্মেরও ৩০০ বছর আগে এই শহরে জুঁইফুলের মালার চল ছিল। তাইতো এই ফুলে ঠাসা এই শহরের খ্যাতি বিশ্বজোড়া। তবে, তামিলনাড়ুতে জুঁই ফুলকে জুঁই কিংবা জ্যাসমিন বলে না। সেখানকার লোকেরা এক জুঁই ফুলকে মাল্লিগাই বলে। এখানকার চাষিরা মাল্লিগাই ফুলের চারা গোটা বিশ্বে রপ্তানি করে। এই সেখান থেকেই প্রতি বছর কোটি কোটি টাকা উপার্জন করে সরকার।

শহরজুড়ে ছড়িয়ে থাকে এই মিঠে গন্ধ

ধীরে ধীরে মাদুরাই শহর থেকে শুরু করে বর্তমানে দক্ষিণ ভারতের অন্যান্য শহরেও জুঁই ফুলের মালার কদর রয়েছে। তাঁদের কাছে এই জুঁই ফুল সবচেয়ে পবিত্র জিনিস হিসেবে মনে করা হয়। মহিলারা বিয়ে কিংবা কোনও অনুষ্ঠানে মাথার খোঁপায় এবং বিনুনিতে জুঁই ফুলের মালা পরতে ভালোবাসেন। এককথায় বলা যায় এই জুঁই ফুল দক্ষিণ ভারতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এছাড়াও মাদুরাই শহরকে মন্দিরের শহর ও তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানীও বলা হয়।

আরও পড়ুন: জানেন কালীপুজোর আগে কেন শ্যামাপোকার উপদ্রব বাড়ে?

তামিলনাড়ুর মাদুরাই শহরের মীনাক্ষী মন্দির বিশ্ববিখ্যাত। বহু দূর থেকে অসংখ্য মানুষ এখানে পুজো করতে আসেন। এছাড়াও মাদুরাই শহরে উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাদুরাই মেডিকেল কলেজ, মাদুরাই ল’ কলেজ ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অন্যতম। আয়ুর্বেদ শাস্ত্রে জুঁই ফুলের অবদান নাকি খুব গুরুত্বপূর্ণ। এমনকি তন্ত্রশাস্ত্রেও এই ফুল অত্যন্ত অলৌকিক ও বিস্ময়কর বলে বর্ণনা করা হয়েছে।

google button