বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় ধাক্কা খেল বিশ্বের সবচেয়ে বড় ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) সম্পদ। দিনের পর দিন কমেই চলেছে মার্কিন শিল্পপতির মহাকাশ ভিত্তিক সংস্থা স্পেসএক্সের (SpaceX) শেয়ারের দাম। যার জেরে সংস্থাটির বাজার মূল্য কয়েকশো বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। আর এমন ক্ষতির সবচেয়ে বড় কারণ ইলন মাস্কের সংস্থার এক ঘোষণা। সম্প্রতি টেসলা কর্তা মাস্কের স্পেসএক্স প্রথমবারের মতো ইনভেস্টমেন্ট-গ্রেড বন্ড বিক্রি করার ঘোষণা করে। আর তারপরেই হুড়মুড়িয়ে কমতে থাকে এই সংস্থার শেয়ারের দাম।
ভারতের বন্ধু দেশের GDP-র সমপরিমাণ ক্ষতি হয়েছে মাস্কের
গত সোমবার ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের শেয়ারের দাম 16 শতাংশ পর্যন্ত কমে 154.60 টাকায় গিয়ে দাঁড়ায়। যা এই সংস্থার শেয়ার বাজারের লেনদেনের ইতিহাসে সর্বনিম্ন। এই বিপুল পতনের ফলে কোম্পানির বাজার মূল্য 600 বিলিয়ন ডলার কমেছে। অর্থাৎ এই পরিমাণ অর্থ হারিয়েছেন মাস্ক। যার ফলে এই মুহূর্তে সংস্থাটির বাজার মূল্য দাঁড়িয়েছে 2 ট্রিলিয়ন ডলারের থেকে সামান্য বেশি দামে।
ইলন মাস্কের স্পেসএক্সের এই পতনকে ভারতের বন্ধু দেশ সংযুক্ত আরব আমিরশাহীর GDP-র সাথে তুলনা করা যায়! আসলে এই দেশটির বর্তমান GDP 621 বিলিয়ন ডলার। এদিকে মাস্ক মাত্র তিন দিনে 600 বিলিয়ন ডলার হারিয়েছেন। সেক্ষেত্রে বলাই যায়, ভারতের বন্ধু দেশটির GDP-র প্রায় সমপরিমাণ ক্ষতি হয়েছে মাস্কের। একই সাথে নরওয়ের মোট GDP আবার 600 বিলিয়ন ডলারেরও কম। এক্ষেত্রে এই দেশের মোট অর্থনীতির থেকেও বেশি ক্ষতি হয়েছে মার্কিন শিল্পপতির।
অবশ্যই পড়ুন: ফুল ট্যাংকে চলবে ১,০০০ কিমির বেশি, ভারতে আসছে Honda-র নয়া গাড়ি, দাম কত?
ট্রিলিয়নিয়ার তকমা সরে যাবে মাস্কের?
প্রথমবারের মতো স্পেসএক্স এর IPO শেয়ার বাজারে আত্মপ্রকাশ করার পরেই রেকর্ড দাম পেয়েছিল। যদিও এরপর থেকে এই সংস্থার শেয়ারের দামে দেখা দেয় অস্থিরতা। তবে এই মুহূর্তে লোকসানের পরেও স্পেসএক্স বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সংস্থা হিসেবেই রয়েছে। তবে বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, মাস্কের সংস্থার শেয়ারে পতন অব্যাহত থাকলে কমতে থাকবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ। তবে তাতে ক্ষতি হলেও চট জলদি ট্রিলিয়নিয়ার তকমা হারাচ্ছেন না মাস্ক।










