৫ মাস ফ্রি আনলিমিটেড ইন্টারনেট! গ্রাহকদের জন্য দারুণ অফার Jio-র

Published:

সহেলি মিত্র, কলকাতা: যারা হাইস্পিড নিরবিচ্ছিন্ন ইন্টারনেট (High Speed Internet) পরিষেবা চাইছেন, তাদের জন্য দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে রিলায়েন্স জিও (Jio)। এই নতুন লঞ্চ হওয়া রিচার্জ প্ল্যানের আওতায়, ১০ মাসের রিচার্জের টাকার বিনিময়ে ইন্টারনেট পরিষেবা পাবেন ১৫ মাস।

আরও একটি দুর্দান্ত প্ল্যান আনল Jio

হিসেব অনুযায়ী, অতিরিক্ত পাঁচ মাসের ইন্টারনেট পরিষেবা পাবেন বিনামূল্যে। এটা মনে রাখতে হবে, যারা স্বল্প মেয়াদের রিচার্জ করাতে চাইছেন, এই প্ল্যানটি তাঁদের জন্য নয়। আরো একটা বিষয়, নতুন লঞ্চ হওয়া এই রিচার্জ প্ল্যানটি মোবাইল ফোন রিচার্জ করার জন্যও চালু করা হয়নি। যাদের কাছে জিওফাইবার রয়েছে, এটা শুধুমাত্র সেই সকল গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। জিওহোম রিচার্জ প্ল্যানের মধ্যে ১৫ মাসের রিচার্জ প্ল্যানটি লঞ্চ করেছে কোম্পানি।

রিচার্জ করতে খরচ কত?

যেহেতু নিরবিচ্ছিন্ন হাইস্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে, তাই খরচ অন্যান্য প্ল্যানের থেকে কিছুটা বেশি মনে হতে পারে। এক মাসের হিসেবে আপনার খরচ পড়বে প্রায় ৬৬৬ টাকা। অর্থাৎ, ১০ মাসের জন্য প্রায় ৬,৬৬০ টাকা দিতে হবে এবং এর বিনিময়ে আপনি প্রায় ১৫ মাস বা দেড় বছর ধরে ইন্টারনেট ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন। এই রিচার্জ প্ল্যানের মূল সুবিধা হল শেষের পাঁচ মাসের জন্য বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না।

আরও পড়ুন: এক রিচার্জে চলবে তিন বছর, বড় প্ল্যান লঞ্চ করল Jio

কীভাবে করতে পারবেন এই রিচার্জ?

সমস্ত গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে, রিচার্জ করার প্রক্রিয়া অনেকটাই সরল রেখেছে কোম্পানি। শুধুমাত্র একটা মিসড কল দিলেই রিচার্জ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবে কোম্পানি। মিসড কল দিতে হবে ‘8219582195’ নম্বরে। মিসড কল দেওয়ার কিছুক্ষণ পরে কোম্পানির পক্ষ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন, বলা পরবর্তী স্টেপগুলো বিস্তারিতভাবে জানানো থাকবে। নির্দেশ অনুসরণ করে সহজেই অ্যাক্টিভ করে নিতে পারবেন এই রিচার্জ প্ল্যান।

আরওJio
google button