সহেলি মিত্র, কলকাতাঃ গ্রাহকদের বারবার রিচার্জ করার ঝক্কি থেকে মুক্তি দিতে আসরে নামল রিলায়েন্স জিও (Jio)। গ্রাহকদের সুবিধার্থে এই টেলিকম কোম্পানি এমন এক প্ল্যান এনেছে যেখানে ৩ বছরের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি মিলবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এটি জিও-র সবচেয়ে দামী প্রিপেইড প্ল্যান। সর্বোপরি অন্য কোনো কোম্পানি এমন প্ল্যান অফার করে না। এই রিচার্জ প্ল্যানের মূল্য কত জানেন?
৩ বছরের রিচার্জ প্ল্যান আনল Jio
কোম্পানিটি সম্প্রতি একটি এমন রিচার্জ প্ল্যান চালু করেছে যেখানে তিন বছর অবধি আর আপনাকে কোনও রিচারজ করতে হবে না। এই প্ল্যানটির মেয়াদ পুরো তিন বছর। কোম্পানিটি এটি বিশেষভাবে সেইসব গ্রাহকদের জন্য চালু করেছে যারা ঘন ঘন রিচার্জের ঝামেলা চান না। এই প্ল্যানটি মানুষকে দীর্ঘ সময়ের জন্য চিন্তামুক্ত রাখবে। এই প্ল্যানটিতে দীর্ঘ মেয়াদ এবং প্রচুর ডেটা রয়েছে। তবে এই প্ল্যানের (Recharge Plan) মূল্য শুনলে আপনারও মুখে মাছি ঢুকে যেতে পারে। জিও-র তরফে তিন বছরের জন্য যে প্ল্যানটি অফার করছে সেটার মূল্য ১০,০০০ টাকা। শুনে আঁতকে উঠলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি।
কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?
এই প্ল্যানটি গ্রাহকদের জন্য পুরো তিন বছরের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেয়। এছাড়াও, এই প্ল্যানে প্রতিদিন 2.5GB ডেটা এবং ১০০টি SMS অন্তর্ভুক্ত রয়েছে। গ্রাহকরা সম্পূর্ণ মেয়াদকালে মোট 2737.6GB ডেটা পাবেন। তবে, মনে রাখবেন যে দৈনিক ডেটার সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে 64Kbps হয়ে যাবে।
আরও পড়ুনঃ এক মাস রিচার্জে পরের মাস ফ্রি, গ্রাহকদের জন্য দারুণ অফার আনল Airtel
ভালো খবর হলো, এই ৩-বছরের প্ল্যানটিতে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটাও পাচ্ছেন। যদি আপনার এলাকায় জিও-র 5G নেটওয়ার্ক চালু থাকে এবং আপনি একটি 5G ফোন ব্যবহার করেন, তাহলে আপনি বিনামূল্যে যত খুশি 5G ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানটিতে Jio Hotstar (মোবাইল + হলিউড) সাবস্ক্রিপশন, Jio TV এবং Jio Ai Cloud-এ বিনামূল্যে অ্যাক্সেসও রয়েছে। এছাড়াও, এই প্ল্যানটিতে Canva প্রো লাইট-এর একটি বিনামূল্যে ১২-মাসের সাবস্ক্রিপশনও রয়েছে, যার দাম ১,৫৯০ টাকা।
জিও-র ৩৫৯৯ টাকার প্ল্যান
জিও-র আরও একটি প্ল্যান রয়েছে যার মূল্য ৩৫৯৯ টাকা। এই প্ল্যানটির মেয়াদ ৩৬৫ দিন এবং এতে আনলিমিটেড কলিং, দৈনিক 2.5GB ডেটা ও প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যায়। এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা, জিওহটস্টার (মোবাইল + হলিউড) সাবস্ক্রিপশন, জিওটিভি এবং জিওএআইক্লাউড-এ বিনামূল্যে অ্যাক্সেসের মতো সুবিধাও রয়েছে। প্ল্যানটিতে 120GB অতিরিক্ত ডেটাসহ আরও কিছু সুবিধা রয়েছে, যার বিস্তারিত বিবরণ ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে। এই প্ল্যানটিতে ১২ মাসের জন্য ক্যানভা প্রো লাইট-এর একটি বিনামূল্যে সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে, যার মূল্য ১৫৯০ টাকা।










