বিশ্বের সবচেয়ে বড় রেকর্ড ভেঙে ক্রিকেটে ‘আসল’ ইতিহাস লিখতে চলেছেন বৈভব সূর্যবংশী

Published:

Captain Vaibhav

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটে দাপট দেখাচ্ছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। বিশেষ করে টি-টোয়েন্টিতে এই খেলোয়াড়ের জুড়ি মেলা কঠিন। এর আগে তাঁকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছিল দল পূর্বাঞ্চল। তবে এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁকে সরাসরি অধিনায়কের দায়িত্ব দিয়ে দিয়েছে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (Bihar Cricket)। আর সেই সূত্র ধরেই আগামী, 14 নভেম্বর বিশ্বের সবচেয়ে বড় রেকর্ড গড়তে চলেছেন বিহারের এই কিশোর। এদিন বিহারের প্রথম ম্যাচে মাঠে নামার সাথে সাথেই বিরাট কীর্তি অর্জন করবেন ভারতীয় ক্রিকেটার।

বিশ্বের সবচেয়ে বড় রেকর্ড গড়ার পথে বৈভব!

টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এ বছরের সৈয়দ মুস্তাক আলি ট্রফি শুরু হচ্ছে 14 নভেম্বর থেকে। প্রথম দিন মুখোমুখি হবে বিহার এবং সৌরাষ্ট্র। দুই দলের এই নাচ অনুষ্ঠিত হবে ইন্দোর স্টেডিয়ামে। আর এই দিন ম্যাচে নামবেন বৈভব সূর্যবংশীও। একেবারে অধিনায়ক হিসেবে মাঠে দেখা যাবে তাঁকে। বলে রাখি, 14 নভেম্বর বৈভব সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে বিহারের হয়ে মাঠে নামার সাথে সাথেই বিশ্বের সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার রেকর্ড গড়বেন। মাত্র 15 বছর 232 দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি।

বর্তমানে সবচেয়ে কম বয়সী টি-টোয়েন্টি অধিনায়কের রেকর্ডটি রয়েছে ক্রোয়েশিয়ার জেক ভুকাসিচের দখলে। 17 বছর 311 দিন বয়সে সাইপ্রাসের বিরুদ্ধে নিজের অধিনায়কত্বের যাত্রা শুরু করেছিলেন তিনি। আপাতত এটাই সবচেয়ে কম বয়সী টি-টোয়েন্টি অধিনায়কের রেকর্ড। তবে এবার সেই রেকর্ড ভেঙে দিতে চলেছেন ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী।

আরও পড়ুন: দীপাবলি উপলক্ষ্যে হিন্দুদের বিশেষ বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যা লিখছেন শরীফ

প্রসঙ্গত, বৈভব সূর্যবংশী অবশ্য সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শুধুমাত্র একটি ম্যাচেই বিহারকে নেতৃত্ব দেবেন। কারণ এশিয়া কাপের জন্য ভারতের এ দলে নির্বাচিত হয়েছেন বৈভব। কাজেই 14 নভেম্বর বিহারের হয়ে প্রথম ম্যাচ খেলার পরেই কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সেখানে গিয়ে এশিয়া কাপের মঞ্চে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন ভারতীয় খুদে তারকা।

google button