হবেন কোটিপতি! ‘ভারতীয়’ ইঞ্জিনিয়ারদের ভাগ্য বদলে দিতে পারে মাস্কের SpaceX

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার নাসডাক স্টক এক্সচেঞ্জে এন্ট্রি নিয়েছে ইলন মাস্কের (Elon Musk) মহাকাশ ভিত্তিক সংস্থা স্পেসএক্স। এদিন সংস্থাটির শেয়ার 150 ডলারে ওপেন হয়। সবচেয়ে বড় কথা, গতকালই এই কোম্পানির IPO লঞ্চ হয়েছে। আর সেই ঘটনার পর পরই টেসলা কর্তার মোট সম্পদের পরিমাণ একেবারে লাফিয়ে বেড়েছে। তাতে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়ে উঠেছেন মার্কিন শিল্পপতি। বলা যায়, সার্বিক দিক থেকে মাস্কের সংস্থা এবং তাঁর সম্পদ বৃদ্ধি পাওয়ায় উপকৃত হচ্ছে স্পেসএক্সের বিনিয়োগকারী থেকে শুরু করে মার্কিন ব্যবসায়ীর AI কোম্পানি xAI। আর সেই সূত্রেই লাভবান হতে পারেন এই সংস্থায় কর্মরত তিন ভারতীয় ইঞ্জিনিয়ারও

কোটিপতি হতে পারেন ভারতীয় ইঞ্জিনিয়াররা

মার্কিন শিল্পপতি ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংস্থা xAI এ কর্মরত তিন ভারতীয় বংশোদ্ভুত ইঞ্জিনিয়ার হলেন দেবেন্দ্র চাপলট, আমান মদন এবং আদিত্য গুপ্ত। চলতি বছরের এপ্রিল মাসে এই তিন ইঞ্জিনিয়ার মাস্ক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। বর্তমানে এই তিন ইঞ্জিনিয়ার সংস্থার AI মডেল তৈরি করা থেকে শুরু করে প্রশিক্ষণ এমনকি গোটা প্রক্রিয়াটিকে উন্নত করার কাজ করছেন।

রিপোর্ট অনুযায়ী, আইআইটি বোম্বের প্রাক্তন ছাত্র দেবেন্দ্র চাপলট xAI এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলের প্রাথমিক প্রশিক্ষণের নেতৃত্ব দেন। আমান আবার এই মডেল তৈরি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং পরিকাঠামের দেখাশোনা করেন। এছাড়াও ভারতীয় বংশোদ্ভুত আদিত্য এই সংস্থার বিভিন্ন পণ্য আদান প্রদানের বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি গুগল বার্ড ও গুগল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করেছেন।

অবশ্যই পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডার থেকে পিএম কিষাণ, এক ক্যাম্পেই হবে সব কাজ! চালু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’

না বললেই নয়, মাস্কের সংস্থার কর্মীরা মার্কিন শিল্পপতির কোম্পানির শেয়ারের একটা অংশ পেয়ে থাকেন। তাছাড়াও সম্প্রতি স্পেসএক্স xAI সংস্থাটিকে অধিকগ্রহণ করেছে। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে মাস্কের কোম্পানির শেয়ারের ভাগ পাবেন ওই কোম্পানির তিন উচ্চপদস্থ ভারতীয় বংশোদ্ভুত ইঞ্জিনিয়ার। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে স্পেসএক্সের শেয়ারের দাম বাড়লে একটা সময় কোটিপতি হয়ে উঠতে পারেন এই তিন ভারতীয় বংশোদ্ভুত!