সহেলি মিত্র, কলকাতাঃ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার LHB কোচে চলবে হাওড়া-কাটিহার এক্সপ্রেস (Howah Katihar Express), জানাল রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এতদিন এই ট্রেনটি ICF কোচে চলছিল, তবে এবার এলএইচবি কোচের মাধ্যমে ট্রেনটি চলবে। এখন প্রশ্ন উঠছে, কবে থেকে? চলুন জেনে নেওয়া যাক।
এবার LHB কোচে চলবে হাওড়া-কাটিহার এক্সপ্রেস
পূর্ব রেলের (Eastern Railways Zone) তরফে জানানো হয়েছে, আগামী ৭ ও ৮ নভেম্বর থেকে ট্রেন নম্বর ১৩০৩৩/১৩০৩৪ হাওড়া-কাটিহার-হাওড়া এক্সপ্রেস আইসিএফ রেকের বদলে LHB কোচে চলবে। একটি বা দুটি রেক নয়, গোটা ট্রেনটিই LHB কোচে রূপান্তরিত হবে এবং দুই রাজ্যের মধ্যে যাতায়াত করবে।
হাওড়া-কাটিহার এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন চলাচল করে। ১৩০৩৩ হাওড়া থেকে প্রতিদিন রাত ২৩.৩৫ নাগাদ ছাড়ে এবং সেটি পরের দিন কাটিহার ঢোকে সকাল ১০.০৫ নাগাদ। যাত্রাকালে ট্রেনটি ১০ ঘণ্টা ৩০ মিনিটে মোট ৪৩০ কিলোমিটার রাস্তা কভার করে। ট্রেনটিতে স্লিপার এবং এসি ৩ টিয়ার কোচ রয়েছে।
আরও পড়ুনঃ কালীপুজোতে শিয়ালদা ডিভিশনে চলবে একগুচ্ছ স্পেশাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল
২০২৭-২৮ সালের মধ্যে সব ICF কোচ বদলে LHB করবে রেল!
রেল মন্ত্রকের বিদ্যমান ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) কোচগুলিকে লিঙ্কে হফম্যান বুশ (LHB) কোচে রূপান্তর করার পরিকল্পনা ২০২৭-২৮ সালের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর পরে, রেল আর আলাদা LHB কোচ তৈরি করবে না এবং মেল ও এক্সপ্রেস ট্রেনের উৎপাদন পুশ-পুল ট্রেনের অমৃত ভারত প্ল্যাটফর্মে স্থানান্তরিত হবে। এই পুশ-পুল ট্রেনগুলিতেও LHB কোচ থাকবে, তবে সেগুলি আরও নিরাপদ এবং কার্যকর রূপে আসবে। অমৃত ভারত LHB কোচগুলি একটি আধা-স্থায়ী, আধা-কঠিন ড্রাফট পুশ-পুল ট্রেন, যা ২০১৯ সালে প্রথম চালু হয়েছিল।
A more comfortable ride is on its way! 🚆
The Howrah–Katihar Express is getting LHB coaches, bringing passengers a safer, smoother journey in both directions.
#EasternRailway #LHBUpgrade https://t.co/cSFWjZzOkj
— Eastern Railway (@EasternRailway) November 3, 2026
জানিয়ে রাখি, বর্তমানে অমৃত ট্রেন চালু হওয়ার ফলে এটি মূলধারায় অন্তর্ভুক্ত হয়েছে। এই কোচগুলি দ্বৈত-লোকোমোটিভ পুশ-পুল কনফিগারেশনে চলে, যা প্রাথমিক ঝাঁকুনি দূর করে এবং ট্রেনের ত্বরণ উন্নত করে। ভারতে বর্তমানে একটি রূপান্তর কর্মসূচি চলছে, যার অধীনে ১,৬০০টি কোচকে এলএইচবি-তে রূপান্তরিত করা হয়েছে। এই অর্থবছরের বাকি সময় এবং আগামী অর্থবছরে আনুমানিক ১৭০ থেকে ১৮০টি কোচকে এলএইচবি-তে রূপান্তরিত করা হবে।










