বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেলের নবরত্ন সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam) সম্প্রতি দক্ষিণ পূর্ব মধ্য রেলের তরফে মোটা টাকার অর্ডার পেয়েছে (Stock Market)। আর সেই খবর প্রকাশ্যে আসতেই এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করতে কার্যত হুমড়ি খাচ্ছেন বিনিয়োগকারীরা! এমনিতেও গোটা বছর ধরে এই রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার শেয়ার স্টক মার্কেটে আলোচনায় থাকে। তবে নতুন করে ফের মোটা অঙ্কের অর্ডার পাওয়ায় এই সংস্থার শেয়ারের দাম আগামীদিনে অনেকটাই বাড়বে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।
200 কোটিরও বেশি মূল্যের অর্ডার পেল RVNL
সম্প্রতি রিপোর্টে ভারতীয় রেলের সহযোগী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড জানিয়েছে, তারা দক্ষিণ পূর্ব মধ্য রেলের কাছ থেকে স্টেশন সংস্কারের জন্য 221.33 কোটি টাকার বিরাট অর্ডার পেয়েছে। এই কাজ চলবে ছত্তিশগড়ে। সংস্থাটি জানিয়েছে, তারা দক্ষিণ-পূর্ব মধ্যে রেলের সাথে বিশেষ চুক্তির অধীনে বিলাসপুর ডিভিশনের আওতায় অন্তত 15টি স্টেশনের আধুনিকীকরণের কাজ করবে।
জানা গিয়েছে, ওই স্টেশন গুলিতে পুরনো প্যানেল ইন্টারলকিং সিস্টেম বদলে অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম প্রতিস্থাপন করা হবে। এর ফলে নিরাপদে চলাচল করতে পারবে ট্রেন। এছাড়াও ইনডোর ও আউটডোর সিগন্যালিং সরঞ্জাম, অপটিক্যাল ফাইবার কেবল সহ অন্যান্য একাধিক ক্ষেত্রে কাজ চলবে বলেই খবর। জানা গিয়েছে, উক্তি অনুযায়ী প্রায় দু বছর অর্থাৎ 730 দিনের মধ্যে নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করতে হবে সংস্থাটিকে।
অবশ্যই পড়ুন: শীঘ্রই বিধবা ও বার্ধক্য ভাতা, জানালেন দিলীপ ঘোষ, বেকার ভাতা কবে চালু?
প্রসঙ্গত, রেল বিকাশ নিগম লিমিটেড নতুন করে অর্ডার পাওয়ার পরই বিশেষজ্ঞরা বলছেন এই সংস্থার শেয়ারের দাম আগামীতে অনেকটাই বেড়ে যাবে। যদিও আজ অর্থাৎ মঙ্গলবার এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 234 টাকা 40 পয়সা। তবে ভবিষ্যতে এই শেয়ার আড়াইশো টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।










