বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিককালে শেয়ারবাজার (Stock Market) যেভাবে উত্থান পতনের নিরিখে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে, তাতে বিনিয়োগ করতে গিয়ে বারবার ভাবতে হচ্ছে বিনিয়োগকারীদের। চলতি এপ্রিল মাসে ভারতীয় শেয়ার বাজারের উপর থেকে কার্যত ঝড় বয়ে গিয়েছে। ইরান এবং আমেরিকার মধ্যেকার সংঘাত, জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা সহ বেশকিছু কারণে আগামীতেও ভারতের শেয়ার বাজার ধাক্কা খেতে পারে। ঠিক সেই পর্বে দাঁড়িয়ে বিনিয়োগের জন্য দুটি স্টক বেছে নিয়েছে মতিলাল ওসওয়াল। মতিলালের ম্যানেজমেন্ট রিসার্চ ডেস্ক নিজেদের পছন্দের সেরা শেয়ারের মধ্যে এই দুই স্টককে রেখেছেন।
এই দুই স্টক আগামীতে লাভের মুখ দেখাতে পারে!
টাটা স্টিল
জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল রতন টাটার সংস্থা টাটা স্টিলে ভরসা রাখছে। মনে করা হচ্ছে, 2026-30 আর্থিক বছরের মধ্যে ভারতে ইস্পাতের চাহিদা 10 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মূলত সে কারণেই টাটা স্টিলকে এগিয়ে রাখছে এই সংস্থা। 2025 আর্থিক বছরে 26.5 মিলিয়ন টন অভ্যন্তরীণ উৎপাদন থাকলেও আগামী দিনে নিজেদের ব্যবসা বৃদ্ধির সাথে সাথে উৎপাদনেও বিশেষ নজর দেবে সংস্থাটি। সে কারণেই এই ব্রোকারেজ ফার্ম টাটা স্টিলকে এগিয়ে রাখছে। আজকের দিনে দাড়িয়ে এই সংস্থার একটি স্টকের দাম 213 টাকা 28 পয়সা।
সাইয়েন্ট ডিএলএম
BEL এর বিপুল সংখ্যক অর্ডার এবং পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে সাম্প্রতিক সময়ে সাইয়েন্ট ডিএলএম এর রাজস্ব অনেকটাই কমেছে। তবে ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল বলছে, আসন্ন আর্থিক বছরে নিজেদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করবে এই সংস্থা। মূলত সে কারণেই এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তারা। আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার একটি স্টকের দাম 400 টাকা। তবে মনে করা হচ্ছে, আগামী সময়ে এর দাম সাড়ে চারশো ছড়িয়ে যেতে পারে।
অবশ্যই পড়ুন: ১০ বছর পুরনো আধার কার্ড? এই কাজ না করলে পড়বেন বিপদে! জানাল UIDAI
প্রসঙ্গত, মতিলাল ওসওয়াল তাদের পছন্দের তালিকায় টাটা স্টিল এবং সাইয়েন্টকে রাখার কারণে এই দুই কোম্পানির শেয়ারের উপর আস্থা বেড়েছে অভিজ্ঞ বিনিয়োগকারীদের। অনেকেই ভবিষ্যৎবাণী করছেন, এপ্রিলের পর মে মাসের মধ্যে এই দুই সংস্থার স্টকে বিনিয়োগকারীর পরিমাণ রেকর্ড সংখ্যক বাড়বে।










