১০ বছর পুরনো আধার কার্ড? এই কাজ না করলে পড়বেন বিপদে! জানাল UIDAI

Published:

Aadhaar Card Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি (Aadhaar Card Update)। ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে নতুন সিম কার্ড নেওয়া কিংবা কোনও সরকারি প্রকল্প, সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন হয়। তবে এমন অনেকেই রয়েছেন যাঁদের আধার কার্ড 10 বছর বা তারও বেশি পুরনো। কিন্তু তা সত্বেও তাঁরা সেই আধার কার্ডটি আপডেট করেননি। তাঁরাই এবার সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের আধার কার্ড আপডেট করিয়ে নিতে পারবেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ না করতে পারলে পরবর্তীতে বড়সড় সমস্যার মুখে পড়তে পারেন আপনি!

নতুন নিয়ম চালু করল UIDAI

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, যে সকল ভারতীয় নাগরিকরা গত 10 বছরে তাঁদের আধার কার্ড আপডেট করেননি, তাঁদের এবার থেকে নিজের পরিচয় পত্র এবং ঠিকানার প্রমাণপত্র পুনরায় জমা দিতে হবে। এটি মূলত ব্যক্তির আধার কার্ডের তথ্য যাচাই করার জন্যই নেওয়া হবে। শুধু তাই নয়, বৈধ ব্যক্তির কাছেই যে আধার কার্ড রয়েছে সেটাও নিশ্চিত করা হবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে।

বলাই বাহুল্য, যে সমস্ত ব্যক্তির আধার কার্ড 2016 সালের আগে তৈরি করা হয়েছে অর্থাৎ যাঁদের আধার কার্ডের বয়স 10 বছরের বেশি তাঁদের যত দ্রুত সম্ভব আধার কার্ড আপডেট করে নিতে হবে। UIDAI বলছে, আগামী 14 জুন তারিখের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করিয়ে নিতে পারবেন ভারতীয় নাগরিকরা। এই সময়ের মধ্যে অনলাইনেই নিখরচায় আধার কার্ড আপডেট করা যাবে। তবে এই নির্দিষ্ট সময়ের পর আধার কার্ড আপডেট করার জন্য অতিরিক্ত ফি গুনতে হতে পারে। বলে রাখি, অনলাইনে ছাড়া যদি কেউ আধার কেন্দ্র থেকে আধার কার্ড আপডেট করাতে চান সেক্ষেত্রে 50 টাকা খরচ পড়বে।

অবশ্যই পড়ুন: দ্বিতীয় দফায় বাইক রাইডিং নিয়ে নয়া নির্দেশ হাইকোর্টের

কীভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন?

একেবারে ঘরে বসেই নিজের আধার কার্ড আপডেট করিয়ে নিতে চাইলে প্রথমে মাই আধার পোর্টালে যান। সেখান থেকে নিজের মোবাইল নম্বর ও সেখানে আসা ওটিপি দিয়ে লগইন করে নিন। এরপর ডকুমেন্ট আপডেট বিকল্পটি নির্বাচন করুন। সেখানে নিজের কোন তথ্য আপডেট করতে চান সেটি নির্বাচন করুন। এরপর নিজের পরিচয়পত্র, প্রমাণ স্বরূপ অন্যান্য নথি, যেমন প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ইলেকট্রিক বিল অথবা ব্যাঙ্কের পাসবুক আপলোড করুন। মনে রাখতে হবে এই ফাইলগুলি অবশ্যই JPEG, PNG বা PDF ফরমেটে আপলোড করতে হবে 2mb এর মধ্যে। এরপর সাবমিট অপশনে ক্লিক করে দিলেই SRN নম্বর পাবেন। সেটি ব্যবহার করে পরবর্তীতে নিজের স্ট্যাটাস আপডেট ট্র্যাক করতে পারবেন।

আরওAadhaarUIDAI