বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারে (Stock Market) বিনিয়োগ করে মোটা টাকা আয় করতে হলে ধৈর্য ধরতে হয়। কারণ, আজ পর্যন্ত এই বাজারে বিনিয়োগ (Investment ) করে যাঁরা মোটা টাকার মালিক হয়েছেন তাঁদের সিংহভাগককেই দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করে ধৈর্য ধরতে হয়েছে। ভারতীয় শেয়ার বাজারে এমন বেশ কিছু শেয়ার রয়েছে যেগুলিতে টাকা রেখে দীর্ঘ মেয়াদে মোটার রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। সেই তালিকায় রয়েছে জনপ্রিয় সংস্থা MRF এর শেয়ারও। এই কোম্পানির শেয়ারে 2002 সালে মাত্র 50,000 টাকা বিনিয়োগ করলে আজ কত পেতেন জানেন? দেখে নিন চট করে।
MRF এর শেয়ারে 50,000 রাখলে আজ কত পেতেন?
আজ থেকে 24 বছর আগে MRF এর একটি শেয়ারের দাম ছিল মাত্র 824 টাকা। সেই সময় এই কোম্পানির শেয়ারে যাঁরা 50,000 টাকা রেখেছিলেন আজকের দিনের দাঁড়িয়ে তাঁদের অর্থ ভান্ডার একেবারে ফুলেফেঁপে উঠেছে। 2002 সালে 50,000 টাকা রাখলে বিনিয়োগকারীরা পেতেন 60টি শেয়ার। তবে অবাক করা বিষয়, এই কোম্পানিটি 1975 সাল থেকে কোনও স্টক স্প্লিট করেনি। এমনকি বিনিয়োগকারী কোনও বোনাস শেয়ারও দেয়নি। তাহলে কীভাবে মালামাল হলেন বিনিয়োগকারীরা?
আসলে, কোম্পানিটি 2002 সাল থেকে যেভাবে নিজেদের ব্যবসা বাড়িয়েছে, তাতেই লক্ষী লাভ হয়েছে বিনিয়োগকারীদের। আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার একটি শেয়ারের দাম 1 লাখ 32 হাজার 400 টাকা। অর্থাৎ 2002 সালে যদি কেউ 50,000 টাকা এই শেয়ারে বিনিয়োগ করতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর হাতে থাকতো ওই 60টি শেয়ার × 1,32,400 মানে 79 লাখ 44 হাজার টাকা। ভাবা যায়!
আরও পড়ুন: “অন্নপূর্ণার ৩,০০০ দিতেই হবে, নাহলে…” সরকারকে চ্যালেঞ্জ করলেন আশা কর্মীরা!
প্রসঙ্গত, 1975 সাল থেকে এই টায়ার প্রস্তুতকারক সংস্থা বিনিয়োগকারীদের বোনাস শেয়ার না দিলেও কোম্পানিটি বিগত বছরগুলিতে বিনিয়োগকারীদের মোটা ডিভিডেন্ট দিয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে এই সংস্থাটি বিনিয়োগকারীদের প্রতি শেয়ার 229 টাকা, 194 টাকা, 169 টাকা, 144 টাকা পর্যন্ত ডিভিডেন্ট দিয়েছে। তাতে বিনিয়োগকারীদের মোট অর্থের পরিমাণও বেড়েছে লাগিয়ে।










