হাতে রয়েছে ২১,০০০ কোটির অর্ডার, হাফ দামে স্টক বিক্রি করছে সেই ভারতীয় সংস্থা!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বেশ কিছু স্টক স্রোতের বিপরীতে গা ভাসিয়েছে (Multibagger Stock)। সেই তালিকায় প্রথম সারিতে রয়েছে জাহাজ নির্মাণকারী সংস্থা কোচিন শিপইয়ার্ড লিমিটেডের স্টক। শুক্রবার বোম্বে স্টক এক্সচেঞ্জ এর সূচক সেনসেক্স 900 পয়েন্টেরও বেশি পড়েছিল। কিন্তু তা সত্বেও এই সংস্থার স্টকের দাম 7 শতাংশেরও বেশি বেড়েছে। সবচেয়ে বড় কথা, এই ভারতীয় সংস্থাটির হাতে 21,000 কোটি টাকারও বেশি অর্ডার রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই কারণেই সংস্থাটির স্টকের দাম একপ্রকার রকেটের গতিতে বাড়ছে!

ভবিষ্যতে বড় রিটার্ন দিতে পারে এই স্টক

বর্তমান সময়ে যেখানে শেয়ারবাজারে ব্যাপক উত্থান পতন লেগে রয়েছে সেই পর্বে দাঁড়িয়ে বিগত 5 বছরের মধ্যে 860 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। বলাই বাহুল্য, 2021 সালের এপ্রিল মাসে এই সংস্থার একটি স্টকের দাম ছিল 175 টাকার কাছাকাছি। আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার একটি স্টক কিনতে হলে খরচ করতে হবে 1669 টাকা। তাহলেই বুঝুন এই স্টকে যাঁরা 2021 এ ভরসা করে বিনিয়োগ করেছিলেন তাঁরা আজ কত টাকার মালিক!

বলে রাখি, বিগত 4 বছরের হিসেবে এই স্টক বিনিয়োগকারীদের 855 শতাংশরেও বেশি রিটার্ন প্রদান করেছে। যেখানে তিন বছরের মধ্যে এই স্টক থেকে এসেছে 565 শতাংশ রিটার্ন। তবে যদি 52 সপ্তাহের হিসেব করা হয় সেক্ষেত্রে এই দীর্ঘ সময়ের মধ্যে স্টকটি সর্বোচ্চ 2547.25 টাকা এবং সর্বনিম্ন 1186 এর কাছাকাছি ট্রেড করেছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনগুলিতে সংস্থাটির ব্যবসা বৃদ্ধির সাথে সাথে এর স্টকের দাম অনেকটাই বাড়বে।

অবশ্যই পড়ুন: ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, সোলার প্যানেল লাগালে ৭৮ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে সরকার!

হাফ দামে পাওয়া যাচ্ছে স্টক

দেশীয় জাহাজ প্রস্তুতকারক সংস্থাটি তাদের স্টকটিকে দুই ভাগে ভাগ করেছে। এর ফলে একটি স্টকের দাম যদি 10 টাকা হয়ে থাকে সে ক্ষেত্রে স্প্লিট করার পর সেটির দাম গিয়ে দাঁড়িয়েছে 5 টাকায়। সহজ কথায় বলতে গেলে, সংস্থার এই নয়া সিদ্ধান্তের জেরে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের স্টক এখন অর্ধেক দামে কিনতে পারবেন বিনিয়োগকারীরা। তাতে আখেরে লাভ হবে ইনভেস্টরদেরই!

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)