সৌভিক মুখার্জী, কলকাতা: কম খরচে ব্যবসা শুরু করতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কেন্দ্রীয় সরকার এবার প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের (Janaushadhi Kendra) মাধ্যমে সেই সুযোগ দিচ্ছে সাধারণ মানুষকে। হ্যাঁ, সরকার এই কেন্দ্র খোলার জন্য আপনাকে দেবে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা। কারণ কেন্দ্রের একটাই উদ্দেশ্য, বেশি দামের ওষুধের পরিবর্তে এই কেন্দ্রগুলিতে সাধারণ মানুষের জন্য জেনারিক ওষুধ সরবরাহ করা। বর্তমান সময়ে দেশের মোট ৭৮৪ জেলার মধ্যে ৭৭৬ জেলায় প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র রয়েছে। কিন্তু আপনিও কীভাবে খুলবেন তা জানার জন্য এই প্রতিবেনটি শেষ পর্যন্ত পড়ুন।
কীভাবে খুলবেন প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র?
প্রথমেই জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রগুলিতে সাধারণ মানুষ কম খরচে ভালো মানের ওষুধ পান। বর্তমানে দেশজুড়ে মোট ২০ হাজার ১৪৯টি জন ঔষধি কেন্দ্র রয়েছে। এমনকি বিভিন্ন ব্র্যান্ডেড ওষুধ এই কেন্দ্রগুলিতে অনেক কম দামেই মেলে। এছাড়া ভ্যাকসিন বা ল্যাব রিজেন্ট বাদে এখানে ন্যাশনাল লিস্টের সমস্ত ধরনের ওষুধ পাওয়া যায় বলেই জানা যাচ্ছে। সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রে মোট ২০১০ ধরনের ওষুধ পাওয়া যায়। তাছাড়া ৩১৫ ধরনের সার্জিক্যাল আইটেম মেলে। এমনকি ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস, জনডিস সহ বিভিন্ন রোগের ওষুধ মেলে এই কেন্দ্র থেকে।
তবে এই দোকান খোলার জন্য সরকারের তরফ থেকে মিলবে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা। এমনকি প্রত্যেকটি ওষুধ বিক্রির উপর আপনি পাবেন ২০ শতাংশ কমিশন। ফলে মাসের শেষে যে মোটা অংকের টাকা আয় হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এক্ষেত্রে উল্লেখ্য, এই ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে শুধুমাত্র আপনার কেন্দ্রের আসবাবপত্র, কম্পিউটার, ফ্রিজ ইত্যাদি কেনার জন্য। তবে এই কেন্দ্র খুলতে আপনার ১২০ বর্গফুট জায়গা লাগবে। এছাড়া এই কেন্দ্র খোলার জন্য নাম এবং ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন আবেদনপত্র আপনাকে আগে পাঠাতে হবে কেন্দ্র সরকারকে।
কীভাবে আবেদন করবেন?
জন ঔষধি কেন্দ্রীয় খোলার জন্য আপনি সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য প্রথমে janaushadhi.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লাই ফর জন ঔষধি কেন্দ্র অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর সেখানে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের রাজ্য সিলেক্ট করে আইডি পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তারপর সমস্ত তথ্য ফিলাপ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যেই বদল, সপ্তম পে কমিশন নিয়ে নয়া বিজ্ঞপ্তি নবান্নের
তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এই কেন্দ্র খোলার জন্য সরকার প্রত্যেকের কাছ থেকে ৫০০০ টাকা করে আবেদন ফি নেয়। তবে আপনি যদি মহিলা কিংবা এসসি, এসটি হয়ে থাকেন তাহলে এই ফি দেওয়া লাগবে না।










