বিক্রম ব্যানার্জী, কলকাতা: টাটা সন্সকে (Tata Sons) বড় ধাক্কা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI On Tata Sons) । জানা যাচ্ছে, শেয়ার বাজারে পা না বাড়িয়ে শুধুমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবেই থাকতে চেয়েছিল সংস্থাটি। তবে টাটার মালিকানাধীন এই সংস্থার আশায় জল ঢাললো কেন্দ্রীয় ব্যাঙ্ক। RBI এর তরফে টাটা সন্সের আবেদন পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে, তাদেরকে এবার শেয়ার বাজারে IPO লঞ্চ করতেই হবে। অর্থাৎ যে বিষয়টায় আপত্তি ছিল এবার টাটা সন্সকে শেয়ার বাজারে সেই নাম নথিভুক্তকরণের কাজটা করে ফেলতে হবে।
টাটা সন্সকে শেয়ার বাজারে IPO লঞ্চ করতেই হবে
রিপোর্ট অনুযায়ী, টাটা সন্স নিজেদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সারেন্ডার করতে চেয়ে নিজেদের অনিবন্ধিত কোর ইনভেসমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে রাখতে চেয়েছিল। এ নিয়ে সংস্থাটির চেয়ারম্যান নোয়েল টাটাও বলেছিলেন, টাটা সন্সকে যেন শেয়ার বাজারে নিবন্ধিত না করা হয়। শুধুমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবেই তাঁর সংস্থাকে যাতে দেখা হয় সেটাই চেয়েছিলেন তিনি। তবে সেই আবেদন রাখলো না RBI।
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, 1 লক্ষ কোটি টাকার সম্পদ তৈরি হয়নি বা এত সম্পদের অধিকারী নয় এমন সংস্থাগুলিকেই NBFC হিসেবে চিহ্নিত করে থাকে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে হিসেব অনুযায়ী, টাটা সন্সের বর্তমান সম্পদের পরিমাণ নির্দিষ্ট সীমারেখার দ্বিগুণেরও বেশি। সংস্থাটি এই মুহূর্তে 2.01 লক্ষ কোটি টাকার অধিকারী। যার কারণে কোম্পানিটির আবেদনে সাড়া দেয়নি RBI। ফলে এবার, নিয়ম মেনে নিজেদের IPO বাজারে আনতেই হচ্ছে টাটার মালিকানাধীন সংস্থাকে।
আরও পড়ুন: “হিন্দুদের জীবনের কোনও মূল্য নেই” বিস্ফোরক প্রাক্তন BJP মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা
প্রসঙ্গত, সম্পূর্ণ নজরদারির আওতায় থেকে বাজারে IPO লঞ্চ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে টাটা সন্সকে। এখন দেখার, শেষ পর্যন্ত RBI এর নির্দেশিকা মেনে কোন পথে এগোয়ে এই কোম্পানি। বলে রাখা প্রয়োজন, এর আগে শেয়ার বাজারে নথিভুক্ত হওয়ার প্রক্রিয়া এড়িয়ে যেতে মোটা টাকার ঋণ শোধ করতে হয়েছিল টাটা সন্সকে। কিন্তু তা সত্বেও কেন্দ্রীয় ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দেয়, অন্তত আগামী পাঁচ বছর নজরদারিতে থাকতে হবে তাদের।










